শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

লিটন-মুস্তাফিজদের হারিয়ে চ্যাম্পিয়ন খুলনা

স্পোর্টস ডেস্ক / ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

খুব বড় রান করতে পারেনি জেমকন খুলনা। তবে ফাইনাল বিবেচনায় মাহমুদুল্লাহদের করা ১৫৫ রানকে ছোট বলার উপায় ছিল না। শুক্রবার মিরপুর শেরে বাংলায় সেই রান তাড়া করে ব্যাটিং-বোলিংয়ে শক্তিশালী দল গাজী গ্রুপ চট্টগ্রাম হেরেছে ৫ রানে।

খুলনার দেওয়া দেড়শ’ ছাড়ানো রান তাড়া করতে নেমে ভালো শুরুর আভাস দিয়েছিল গাজী গ্রুপ চট্টগ্রাম। কিন্তু দলের ২৬ রানে ব্যক্তিগত ১২ করে সৌম্য সরকার ফিরতেই চাপে পড়ে যায় তারা। এরপরই অধিনায়ক মোহাম্মদ মিঠুন ফিরে যান ৭ রান করে।

মেরে খেলতে পছন্দ করা লিটন দাসের কাঁধে বাড়ে চাপ। সেই চাপ সামাল দিয়ে ২৩ বলে ২৩ রানের বেশি করতে পারেননি তিনি। তাকে সঙ্গ দেওয়ার জন্য সৈকত আলী থাকলেও সুযোগটা নিতে পারেননি লিটন। ৫১ রানে ৩ উইকেট হারানো চট্টগ্রামকে এরপর আশা দেন শামসুর রহমান।

কিন্তু তিনিও গুরুত্বপূর্ণ সময়ে ২১ বলে ২৩ রান করে পেসার মাহমুদুল হাসানের বলে সাজঘরে ফেরেন। তবে সৈকত আলী একদিতে ছিলেন অবিচল। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার খেলেন ৪৫ বলে ৫৩ রানের ভালো ইনিংস। কিন্তু তার ধীর গতির ওই ইনিংস কাল হয়েছে চট্টগ্রামের। ঘরোয়া ক্রিকেটে ফিনিসার রোল প্লে করা মোসাদ্দেক হোসেনও করতে পারেননি বড় কিছু। শেষ ওভারে ফিরে যান ১৪ বলে ১৯ রান করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ