শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

নেইমার ছাড়াই ব্রাজিলের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক / ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

প্যারাগুয়েকে গোলের বন্যায় ভাসাল ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার ভোরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিল ৪-০ গোলে জিতেছে। নেইমার না থাকলেও বিপুলভাবে জয় পেতে কোনো অসুবিধা হয়নি তাদের। সেইসাথে আগের ম্যাচে জয় না পাওয়ার বঞ্চনা ভালোমতোই উসুল করে দিয়েছে তিতের বাহিনী।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয় চমৎকার গোল চারটি করেন রাফিয়ান, ফিলিপে কৌতিনিয়ো আন্তোনি ও রদ্রিগোর।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানিয়েছে ব্রাজিল। তবে কাঙ্ক্ষিত গোলের জন্য অপেক্ষা করতে হয় অনেকটা সময়। অবশেষে ২৮ তম মিনিটে দলকে এগিয়ে নেন রাফিনহা। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।

বিরতির পর পর ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপে কৌতিনহো। ৬৮ মিনিটের মাথায় তার চোখজুড়ানো শটে গ্যালারি প্রকম্পিত হয় যেন।

এদিন ব্রাজিল যেন গোল উৎসবে মাতে। ৮৬ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন অতিরিক্ত সময়ে খেলতে অ্যান্টনি। এছাড়া নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র দুই মিনিট আগে এক হালি পূর্ণ করেন রদ্রিগো।


এই ক্যাটাগরির আরো সংবাদ