শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার রুট

স্পোর্টস ডেস্ক / ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

২০২১ সালের বর্ষ সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রুট। ২০২১ সালে ১৫ ম্যচে ১৭০৮ রান করেন তিনি।

এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ রানের তৃতীয় স্থানে রুট। তার আগে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ ও ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচাডর্স।

গেল বছল দু’টি ডাবল সেঞ্চুরি ও চারটি সেঞ্চুরি করেন রুট। এরমধ্যে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজে তিনটি সেঞ্চুরি ছিলো তার।

২০১১ সালে ইংল্যান্ডের হয়ে অ্যালিষ্টার কুক বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছিলেন। কুকের পর ইংল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বর্ষসেরা টেস্ট খেলোয়াড় হওয়া রুট বলেন, ‘এই পুরস্কার পেয়ে আমি অবিশ্বাস্যভাবে গর্বিত।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বের অনেক বিস্ময়কর খেলোয়াড়ের মতো একই কাতারে থাকতে পেরে খুশি এবং এটি বিশাল বড়।’

রুট বলেন, ‘যদি সত্যিই সেরা সেঞ্চুরির কথা বলা হয়, তবে সেটা সম্ভবত ভারতের বিপক্ষে চেন্নাই টেস্ট।’ সিরিজের প্রথম টেস্ট ম্যচে ২১৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

রুট আরও বলেন, ‘সেটি আমার শততম ম্যাচ হওয়ায়, এর স্মৃতি স্মরনীয় হয়ে থাকবে দীর্ঘদিন।’

তবে রুটের অধীনে, বছরটা ভালো যায়নি ইংল্যান্ডের। ১৫ টেস্টে মাত্র ৪টিতে জিতেছে তারা। অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজ সিরিজ হারে ইংল্যান্ড। সিরিজে কোন সেঞ্চুরি ছিলো না রুটের। এছাড়াও ভারত ও নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারে তারা।

রুটের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হিসেবে মনোনিত হয়েছিলেন নিউজিল্যান্ডের কাইল জেমিসন, শ্রীলংকার দিমুথ করুনারতেœ ও ভারতের স্পিনার রবীচন্দ্রন অশি^ন।
আইসিসির নারী বর্ষসেরা ক্রিকেটার হিসেবে রাচেল হেইতো ফ্লিন্ট ট্রফি জিতেছেন ভারতের স্মৃতি মন্ধনা। ২২ আন্তর্জাতিক ম্যাচে ৩৮ দশমিক ৮৬ গড়ে ৮৫৫ রান করেছেন মানধানা। ১টি সেঞ্চুরি ও পাঁচটি হাফ-সেঞ্চুরি ছিলো।


এই ক্যাটাগরির আরো সংবাদ