শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

মিনিস্টার ঢাকায় আর ফিরতে চান না তামিম!

স্পোর্টস ডেস্ক / ৩৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

চলতি বিপিএলে তারকাবহুল দল গড়লেও দুই ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি মিনিস্টার ঢাকা। তবে দারুণ ফর্মে আছেন দলটির ওপেনার তামিম ইকবাল। পরপর দুই ম্যাচেই পেয়েছেন অর্ধশতকের দেখা। একইসঙ্গে আক্ষেপও জাগছে, তামিমকে যদি গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও পেত বাংলাদেশ!

চোটকে কারণ হিসেবে দেখিয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার আগে তামিম জানিয়ে দেন, তরুণদের প্রতি তার আস্থা আছে এবং তাঁদের সুযোগ করে দিতেই বিশ্বকাপে খেলবেন না তিনি। এরপর তামিমকে টি-টোয়েন্টি দলে ফেরানো নিয়ে অনেক জল গড়িয়েছে। একাংশের দাবি ছিল, টি-টোয়েন্টি ফরম্যাটে আর খেলতে চান না তামিম।

এবার একই দাবি করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পাপনের দাবি, তামিম টি-টোয়েন্টি দলে আর ফিরতে চান না।

শনিবার সন্ধ্যায় বিসিবি সভাপতি বলেন, ‘ওর সাথে আমি কথা বলেছি। ওকে বলেছিলামও, তুমি আবার টি-টোয়েন্টিতে ফিরে আসো। এটা ছাড়বে কেন? তুমি আমাদের সেরা ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিৎ। টেলিফোনে কথা হয়েছিল। ও আমাকে একটা কথা বলেছে- আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আমাকে আসতেই হবে। কিন্তু আমি আসলে এই ফরম্যাটে খেলতে চাই না।’

নাজমুল হাসান পাপনও তাই তামিমকে আর জোর করতে চান নি। তার ভাষায়, ‘এটা বলার পর আমার মনে হয়েছে, ওকে আর কিছু বলা উচিৎ না। কেউ যদি খেলতেই না চায়, তাকে জোর করে একটা ফরম্যাটে খেলানো ঠিক না।’

এদিকে, এবারের বিপিএলে তামিমের ব্যাটিং অন্য সবার মত হাসি ফুটিয়েছে পাপনের মুখেও। তবে অর্ধশতকের পর ইনিংসগুলো আর বড় হচ্ছে না দেখে থেকে যাচ্ছে কিছু আক্ষেপও।

বিসিবি সভাপতি বলেন, ‘তামিম ভালো খেলেছে। ও তো সবসময়ই ভালো খেলে। ইনিংস আরও বড় করা উচিৎ। ফিফটি হয়ে গেলেই মারমুখি হতে যাচ্ছে, আর আউট হয়ে যাচ্ছে। ইনিংসগুলো আরও বড় করা উচিৎ, কারণ ও সত্যিই অনেক ভালো খেলছে।’

সত্যিই তাই, চলতি বিপিএলে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে দুটিতেই ফিফটি হাঁকিয়েছেন তামিম ইকবাল। প্রথম ম্যাচে ৪১ বলে ফিফটি করার পরেই বলেই আউট হন, আর দ্বিতীয় ম্যাচে ৪২ বলে ফিফটি করার তিন বল পরেই ৫২ রানে আউট হয়ে ফেরেন তামিম।

৫১ গড়ে ১০২ রান করলেও তাই তামিমের স্ট্রাইক রেটটা খুব বেশি টি-টোয়েন্টিসুলভ নয়, মাত্র ১১৭.২৪। যে কারণে দুই ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি তাঁর দল মিনিস্টার ঢাকা।


এই ক্যাটাগরির আরো সংবাদ