শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

ববিতে খোলা থাকবে হল, স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষা

নিউজ ডেস্ক / ৩১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

আবাসিক হল খোলা রেখে এবং স্বাস্থ্য বিধি মেনে ঘোষিত ও চলমান সেমিস্টার/বর্ষ ফাইনাল এবং ল্যাব পরীক্ষা স্ব-শরীরে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)।

করোনা সংক্রামণ উর্ধ্বমুখী হওয়ায় মন্ত্রী পরিষদ বিভাগের প্রজ্ঞাপনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তের প্রেক্ষিতে শনিবার সকাল ১১ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সেশনজট ও শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম অনলাইনে গ্রহণ করা হবে। এছাড়া ঘোষিত বা চলমান সেমিস্টার/বর্ষ ফাইনাল ও ল্যাব পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি মেনে আপাতত স্ব-শরীরে হবে। ৬ ফেব্রুয়ারী পর্যন্ত অনলাইন হবে মিডটার্ম পরীক্ষা। পরবর্তীতে মিডটার্ম পরীক্ষার বিষয়ে স্ব-স্ব বিভাগ সিদ্ধান্ত নেবে। খোলা থাকবে আবাসিক হল। পরীক্ষার রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের জন্য পরিবহন সেবা চালু থাকবে। প্রথম বর্ষ ভর্তি কার্যক্রম যথারীতি চলবে। প্রথম বর্ষ ক্লাস কার্যক্রমের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ