শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

ঢাকার বিপক্ষে খুলনার জয়

স্পোর্টস ডেস্ক / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ প্রিমিয়ার লিগে তারকাবহুল মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে ৫ উইকেটে জয় পেল খুলনা টাইগার্স। ঢাকার ১৮৪ রানের টার্গেটে খেলতে নেমে ৫ উইকেট হারিয়ে ৬ বল হাতে রেখেই লক্ষ্য অতিক্রম করে মুশফিকুর রহিমের দল।
 
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি খুলনার। দলীয় ৮ রানে শুভাগত হোমের বলে সরাসরি বোল্ড হয়ে ফিরে যান তানজিদ হাসান তামিম। এরপর ওয়ানডাউনে খেলতে নামা রনি তালুকদারকে নিয়ে বেধম পিটিয়ে খেলতে থাকেন ওপেনার আন্দ্রে ফ্লেচার। মূলত তাদের ব্যাটেই জয়ের ভীত গড়ে ওঠে মুশফিকুর রহিমদের।
 
ফ্লেচার ও রনি, দুজনে মিলে গড়ে তোলেন ৭২ রানের জুটি। ফ্লেচারকে ফিরিয়ে সেই জুটি ভাঙেনে আন্দ্রে রাসেল। উইকেটের পেছনে মোহাম্মদ শেহজাদের কাছে ধরা পড়েন তিনি। তার ব্যাট থেকে ২৩ বলে আসে ৪৫ রান।
 
দলপতি মুশফিক ৬ রানে উইকেট বিলিয়ে দেন এবাদত হোসেনকে। ৬১ রান নিয়ে ঢাকার জন্য ভয়ের কারণ হতে থাকা রনি তালুকদারকেও শিকার করেন এবাদত। মাঝে ইয়াসির আলি সাজঘরে ফেরেন রাসেলের শিকার হয়ে।
 
এরপর থিসারা পেরেরা ও মেহেদী হাসানের ব্যাটে লক্ষ্য অতিক্রম করে খুলনা। থিসারা ১৮ বলে ৩৬ ও মেহেদী ১২ রান করেন। ঢাকার হয়ে দুটি করে উইকেট নেন রাসেল ও এবাদত। এক উইকেট পান শুভাগত হোম।
 
আরও পড়ুন: ২০২২ বিশ্বকাপে ভারত-পাকিস্তান গ্রুপে বাংলাদেশ
 
এর আগে ৬ উইকেটের বিনিময়ে ১৮৩ রান করে মিনিস্টার গ্রুপ ঢাকা। এ ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন রাঙান দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। দীর্ঘদিন পর স্বীকৃত ক্রিকেটে ফিরে ৪১ বলে অর্ধশতক করেন তিনি। তামিমের আউট হন কামরুল ইসলাম রাব্বির বলে। তার আগে মোহাম্মদ শেহজাদ ২৭ বলে ৪২ রান করে আউট হন। মোহাম্মদ নাঈম সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৯ রানে।
 
মাহমুদউল্লাহ রিয়াদ আন্দ্রে রাসেলকে নিয়ে বড় স্কোর গড়ার চেষ্টা করলেও ফিরে যান রাসেল। ৭ রানে রানআউটের শিকার হন তিনি। জহুরুল ইসলাম এসে খেলেন ১২ রানের ইনিংস। এরপর শুভাগত হোমকে নিয়ে বড় স্কোর দাঁড় করায় ঢাকা। রিয়াদ ২০ বলে ৩৯ ও হোম ৫ বলে ১৩ রান করেন। খুলনার হয়ে তিন উইকেট নেন রাব্বি। একটি উইকেট পান থিসারা পেরেরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ