শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

প্রথম ম্যাচেই অনিশ্চিত মাশরাফি

স্পোর্টস ডেস্ক / ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

আর মাত্র কিছু ঘণ্টার অপেক্ষা, শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এবারের আসরে মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে খেলবেন মাশরাফি বিন মর্তুজা। তবে নিজের প্রথম ম্যাচেই অনিশ্চিত জাতীয় দলের সাবেক অধিনায়ক। 

বিষয়টি নিশ্চিত করে মিনিস্টার গ্রুপ ঢাকার ফিজিও জানিয়েছেন, মাশরাফিকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাই না।

২১ জানুয়ারি উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ ঢাকা। ম্যাচটি মিরপুরে শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। তবে চোটের জন্য এই ম্যাচে অনিশ্চিত ঢাকার পেসার মাশরাফি মর্তুজার খেলা।

মিনিস্টার গ্রুপ ঢাকার ফিজিও এনামুল হক জানান, ‘হাতে এখনও দুটি দিন আছে। তাঁর ব্যথা যদি কমে তাহলে ইতিবাচক পথে এগুনো হবে। তবে ব্যথা না কমলে অন্তত প্রথম ম্যাচে তাকে নিয়ে কোনও ঝুঁকি নেয়া হবে না।’

এদিকে, মঙ্গলবার মিরপুরে অনুশীলনে দেখা গেছে মাশরাফিকে। শুরুতে ছোট রানআপ নিয়ে বোলিং করলেও পরে বড় রানআপে বোলিং করতে গিয়ে পিঠে পুরনো ব্যথা অনুভব করেন তিনি। পিঠের এই ব্যথার সঙ্গে এবার হ্যামস্ট্রিংয়ের চোটও যোগ হয়েছে বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে মাশরাফি। সর্বশেষ ম্যাচ খেলেছেন এক বছরেরও বেশি সময় আগে। ২০২০ সালের ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলেন তিনি। ঐ টুর্নামেন্টে চার ম্যাচে সাত উইকেট শিকার করেন ম্যাশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ