শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

লিওয়ানোদোস্কির হ্যাটট্রিকে জয় পেল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক / ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

পোলিশ তারকা রবার্ট লিওয়ানোদোস্কির হ্যাটট্রিকে বুন্দেসলিগায় শনিবার কোলনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। এর মাধ্যমে লিওয়ানদোস্কি বুন্দেসলিগা ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন।

একইসাথে এই জয়ের মাধ্যমে বায়ার্ন তাদের শীর্ষস্থানের ব্যবধান ছয় পয়েন্টে নিয়ে গেছে।

এনিয়ে টানা ৬৬টি বুন্দেসলিগা ম্যাচে গোল করার কৃতিত্ব দেখালো বায়ার্ন। ৯ মিনিটে থমাস মুলারের এসিস্টে লিওয়ানোদোস্কি গোল করে সফরকারীদের এগিয়ে দেন।

এর আগে শুক্রবার ফ্রেইবার্গকে ৫১ গোলে পরাজিত করে দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ড পয়েন্টের পার্থক্য তিনে কমিয়ে আনার কারণে কালকের ম্যাচে বায়ার্ন জয়ের জন্য মরিয়া হয়েই মাঠে নেমেছিল। ২৫ মিনিটে আবারো মুলারের সাথে বোঝাপড়া করে ক্রোয়েনটিন টোলিসো কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুন করেন।

টানা তিন ম্যাচে জয় ধরে রাখা কোলন অবশ্য দুই গোলে পিছিয়ে থেকেও ম্যাচে ফিরে আসার জন্য লড়াই চালিয়ে যাচ্ছিল। ৩০ মিনিটে কোলনের জার্মান স্ট্রাইকার মার্ক ইউটা বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। ৬২ মিনিটে অবশ্য কোলনের সব আশা করে দেন লেভা। গোলরক্ষক মারভিন শুয়াবের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে তিনি ব্যবধান ৩-০’তে নিয়ে যান।

৩৩ বছর বয়সী এই পোলিশ তারকা ৭৪ মিনিটে লেরয় সানের পাস থেকে বল জালে জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন। একইসাথে এটি ছিল তার ক্যারিয়ারে ৩০০তম লিগ গোল। এবারের মৌসুমে এটি তার ২৩তম গোল। বায়ার্ন ছাড়াও লিওয়ানোদোস্কি বরুসিয়া ডর্টমুন্ডের হয়েও বুন্দেসলিগায় অংশ নিয়েছেন।

বায়ার্ন কিংবদন্তী গার্ড মুলারের ৩৬৫ গোলের পর বুন্দেসলিগায় সর্বকালের সর্বোচ্চ গোলের তালিকায় লিওয়ানোদোস্কি দ্বিতীয় স্থান দখল করলেন।

বেভারিয়ান্সরা এবার রেকর্ড টানা ১০ম শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে। ১৯ ম্যাচে ইতোমধ্যেই তারা ৪৬ পয়েন্ট সংগ্রহ করেছে। দ্বিতীয় স্থানে থাকা ডর্টমুন্ডের সংগ্রহ ৪০ পয়েন্ট।


এই ক্যাটাগরির আরো সংবাদ