শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

ভারতের স্বপ্ন ভেঙ্গে সিরিজ জিতলো দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত সিরিজ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল ভারতের। আজ সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে পরাজিত হয়েছে  ভারত। ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলো দক্ষিণ আফ্রিকা। 

প্রথম ম্যাচ ১১৩ রানে জিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত সিরিজ জয়ের স্বপ্ন দেখা শুরু করেছিলো ভারত। কিন্তু দ্বিতীয়টি ৭ উইকেটে জিতে সিরিজে সমতা এনেছিলো দক্ষিণ আফ্রিকা। আর তৃতীয় ম্যাচ জিতে সিরিজ জয়ের সুযোগ ছিলো ভারতের। কিন্তু সেটি হতে দেয়নি প্রোটিয়ারা।

কেপ টাউন টেস্ট জিততে দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় দিন ২১২ রানের টার্গেট দেয় ভারত। দিন শেষে ২ উইকেটে ১০১ রান তুলে জয়ের পথ অনেকটাই সহজ করে রেখেছিলো দক্ষিণ আফ্রিকা। বাকী দু’দিনের ৮ উইকেট হাতে নিয়ে ১১১ রানের দরকার ছিলো প্রোটিয়াদের।

৪৮ রান নিয়ে চতুর্থ দিন খেলতে নেমে ৮২ রানের দারুন এক ইনিংস খেলে দলের জয়ে প্রধান ভূমিকা রাখেন কিগান পিটারসেন। ১১৩ বলে ১০টি চার মারেন পিটারসেন।

পিটারসেন যখন ফিরেন তখন দক্ষিণ আফ্রিকার জিততে প্রয়োজন ছিলো ৫৭ রান। বাকী কাজটুকু সারেন রাসি ভ্যান ডার ডুসেন ও তেম্বা বাভুমা। ১০৫ বল খেলে প্রয়োজনীয় রান তুলে দলের জয় নিশ্চিত করেন ডুসেন ও বাভুমা।

ডুসেন ৪১ ও বাভুমা ৩২ রানে অপরাজিত ছিলেন। ভারতের বুমরাহ-সামি ও শারদুল ১টি করে উইকেট নেন। ম্যাচ ও সিরিজ সেরা হন দক্ষিণ আফ্রিকার পিটারসেন। আগামী ১৯ জানুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।


এই ক্যাটাগরির আরো সংবাদ