শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

এবার করোনায় আক্রান্ত হলেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক / ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পিএসজির তারকা ফুটবলার এঞ্জেল ডি মারিয়া এবং ইউলিয়ান ড্রাক্সলার। বর্তমানে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।

এর আগে থেকেই আইসোলেশনে আছেন দলটির ডিফেন্ডার হুয়ান বের্নাত, গোলরক্ষক সার্জিও রিকো ও মিডফিল্ডার নাতোঁ। গত রবিবার আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসিসহ একসঙ্গে চার খেলোয়াড়ের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিয়েছিল পিএসজি।

আগামী রবিবার লিগে পরের ম্যাচে অলিম্পিক লিওঁর মুখোমুখি হবে মাওরিসিও পচেত্তিনোর দল। মৌসুমের এমন সময়ে করোনায় আরও দু’জনকে হারানো পিএসজির জন্য বড় ধাক্কা।

এর আগে গত ২০২০ সালের শেষদিকেও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন ডি মারিয়া।

চলতি মৌসুমে আর্জেন্টিনার ডি মারিয়া সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে ৩টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ৫টি করিয়েছেন। আর জার্মানির ড্রাক্সলার ১৪ ম্যাচে ২টি গোল করেছেন এবং সমানসংখ্যক গোল করিয়েছেন।

লিগ ওয়ানে ১৯ ম্যাচে ১৪ জয় ও চার ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।


এই ক্যাটাগরির আরো সংবাদ