শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

জয়ের পুরো কৃতিত্ব মুমিনুলের: মাশরাফি

স্পোর্টস ডেস্ক / ৩১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

সেই বিশ্বকাপ থেকে শুরু, এরপর পাকিস্তান সিরিজেও বাংলাদেশের পারফর্ম্যান্স ছিল তথৈবচ। শেষ টেস্টে তিন দিনেই হেরেছিল বাংলাদেশ। সেই সব ব্যর্থতার কারণে সমালোচনাও হয়েছিল বেশ। সঙ্গে যোগ হয়েছিল সাকিব আল হাসান, তামিম ইকবালদের মতো ক্রিকেটারের অনুপস্থিতিও। 

সেই ব্যর্থতা, সমালোচনা, তারকাদের না থাকা নিয়ে সৃষ্ট শঙ্কাকে তাসমান সাগরে ভাসিয়ে বাংলাদেশ হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। এমন এক কীর্তি এসেছে অধিনায়ক মুমিনুল হকের অধীনে। বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তাই এই জয়ের কৃতিত্বের পুরোটা দিলেন অধিনায়ক মুমিনুলকেই।

মাশরাফির মতে, অনেকটা অপ্রস্তুত অবস্থাতেই অধিনায়কত্ব পেয়েছিলেন মুমিনুল। সেই থেকে এই নিউজিল্যান্ডের মাটিতে জয়, সে কারণেও এই মিডল অর্ডার ব্যাটারকে কৃতিত্ব দিলেন ম্যাশ। বললেন, ‘মুশফিককে সরানোর পর সাকিব আসলো, তারপর সাকিব ছিল না তখন মুমিনুলকে করা হল। আমি জানি না মুমিনুলও তখন প্রস্তুত ছিল কি না। তারপর এত সমালোচনা এতকিছু। ওখান থেকে দলটাকে গুছিয়ে এনে ও এত বড় একটা জয় এনে দিয়েছে। পরে কি হবে এটা পরের ব্যাপার। কিন্তু তাকে কৃতিত্ব দিতেই হবে।’

বাংলাদেশের এই জয়ের পর আলোচনা হয়েছে সাকিব আল হাসান ও তামিম ইকবালদের না থাকা নিয়েও। সাকিব ব্যক্তিগত কারণে এই সিরিজে খেলছেন না। আর তামিম ইকবালের আঙুলের চোট এই সিরিজ থেকে ছিটকে দিয়েছে তাকে। তাদের অনুপস্থিতিতে দলকে অনুপ্রাণিত করার গুরুদায়িত্বটা ছিল অধিনায়ক মুমিনুলের কাঁধে। বাংলাদেশের টেস্ট অধিনায়ক সেটা পালন করেছেন ভালোভাবেই, মনে হচ্ছে মাশরাফির।

বললেন, ‘এখন দলে যারা আছে, বাইরে থেকে দেখছি সাকিব তাম্নিম নেই মানে দলের অর্ধেক নেই। কিন্তু সে এই দলকেই বুস্ট আপ করেছে। এটা দারুণ ব্যাপার। মুশফিকও ওকে হেল্প করছে। পুরো কৃতিত্ব মুমিনুলকেই দেওয়া উচিৎ।’

মাউন্ট মঙ্গানুইয়ে এই বিশাল জয়ের পর বাংলাদেশের সামনে এবার কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আগামী ৯ জানুয়ারি দ্বিতীয় টেস্টে মাঠে নামবে মুমিনুলের দল।


এই ক্যাটাগরির আরো সংবাদ