শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

আমেরিকায় ফের কোভিড আক্রান্ত হাজার হাজার শিশু

আন্তর্জাতিক ডেস্ক / ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

আমেরিকায় প্রতি দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই বিপুল সংখ্যক শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। যা দেখে চিকিৎসকরাও আশঙ্কার প্রহর গুনতে শুরু করেছেন। 

ফিলাডেলফিয়ার চিলড্রেনস হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক পল অফিট বলেন, ‘যে হারে শিশুরা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা ভেবেই শিউরে উঠছি।’

রিপোর্ট বলছে, ডিসেম্বরের ২২-২৮ তারিখের মধ্যে আমেরিকায় গড়ে ৩৭৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্তদের বয়স ১৭ এবং তার নীচে। সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, ওই সময়ের মধ্যে হাসপাতালে শিশুদের ভর্তির হার এক লাফে ৬৬ শতাংশে পৌঁছেছে।

এর আগে সেপ্টেম্বরে প্রতি দিন গড়ে ৩৪২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল। কিন্তু ওমিক্রনের প্রভাবে এ বার সেই পরিসংখ্যানকেও ছাড়িয়ে যাওয়ায় প্রমাদ গুনছেন চিকিৎসকরা।

আমেরিকায় দৈনিক সংক্রমণ ছ’লাখের কাছাকাছি। ২২-২৮ ডিসেম্বরের মধ্যে প্রতি দিন গড়ে ১০ হাজার ২০০ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতি যে আরও ভয়াবহ হবে তার সতর্কবার্তা দিয়েছেন চিকিৎসকরা।

ভয়াবহ পরিস্থিতি আমেরিকার ১৮টি স্টেটে। ওহায়ো, ওয়াশিংটন ডিসি-তে হাসপাতালে ভর্তির সংখ্যা এক লাফে ২৭ শতাংশ বেড়ে গিয়েছে। মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক মাইকেল ওস্টারহোম বলেন, “নাটকীয় ভাবে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা।” আগামী মাসের মধ্যে সংক্রমণের বিপুল জোয়ার আসতে চলেছে সেই সতর্কবার্তা দিয়েছেন ওস্টারহোম। সূত্র: আনন্দবাজার


এই ক্যাটাগরির আরো সংবাদ