শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

প্রেক্ষাগৃহ বন্ধ না করার অনুরোধ করন

বিনোদন ডেস্ক / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

ফের শুরু হয়েছে করোনার তাণ্ডবের পাশাপাশি ওমিক্রন উদ্বেগ। একই সঙ্গে কোভিড আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। এমন অবস্থায় সতর্কতা অবলম্বনের জন্য দিল্লিতে সব প্রেক্ষাগৃহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। 

এই সিদ্ধান্তের ফলে বেশ কিছু ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে। লকডাউনের পর সবে ঘুরে দাঁড়ানো প্রেক্ষাগৃহগুলি বসে যেতে চলেছে ফের। বিনোদন জগতের লোকসানের দিকগুলি বিবেচনা করে দিল্লি সরকারের কাছে প্রেক্ষাগৃহ বন্ধ না করার অনুরোধ করেছেন করন জোহর।

করণ লিখেছেন, ‘প্রেক্ষাগৃহ খোলা রাখার অনুমতি দেওয়ার জন্য আমরা দিল্লি সরকারকে অনুরোধ করছি। প্রেক্ষাগৃহগুলিতে দর্শকদের সুরক্ষিত পরিবেশে রাখার জন্য উন্নত বন্দোবস্ত রয়েছে। বাড়ির বাইরে অন্যান্য জায়গাগুলির তুলনায় প্রেক্ষাগৃহ বেশি সুরক্ষিত।’

বৃহস্পতিবার দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া সঙ্গে বৈঠক করেন মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সদস্যরা। দিল্লিতে প্রেক্ষাগৃহগুলি খুলে দেওয়ার অনুরোধ জানান তারা। এ বার সেই তালিকায় নাম জুড়ল কর্ণেরও।

নভেম্বরে মুক্তিপ্রাপ্ত কর্ণ প্রযোজিত ‘সূর্যবংশী’ বক্স অফিসে রেকর্ড ব্যবসা করে। একই সঙ্গে ‘পুষ্পা: দ্য রাইজ’-এর ভাণ্ডারেও আসে কোটি কোটি টাকা। বিনোদনের দুনিয়ায় এই ধারা বজায় রাখতে চেয়েই এই অনুরোধ কর্ণের।


এই ক্যাটাগরির আরো সংবাদ