শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

অধিনায়ক হিসেবে রুটের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক / ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

চলতি মৌসুমে দুরন্ত ছন্দে রয়েছেন ব্রিটিশ অধিনায়ক জো রুট। সেই ধারাবাহিকতায় রোববার আরও একটি রেকর্ড গড়ে ফেললেন এই ইংলিশম্যান। অধিনায়ক হিসেবে টেস্টে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়লেন রুট। এতে ভেঙ্গে গেছে ২০০৮ সালে করা দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথের রেকর্ড।

২০০৮ সালে অধিনায়ক হিসেবে এক বর্ষপঞ্জিতে ১৫ ম্যাচে ১৬৫৬ রান করেন স্মিথ। আর এ বছর অধিনায়ক হিসেবে ১৫ ম্যাচে এখনও পর্যন্ত ১৬৮০ রান করেছেন রুট।

রোববার থেকে মেলবোর্নে শুরু হওয়া অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনে ৫০ রান করে আউট হন রুট। এই ইনিংস খেলার পথে এক বর্ষপঞ্জিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়ে ফেলেন তিনি। এতে ভাঙল স্মিথের ১৩ বছরের আগের সেই বিশ্ব রেকর্ডটি।

তবে ব্যক্তিগত পর্যায়ে সাধারন খেলোয়াড় হিসেবে এখনও পিছিয়ে আছেন এই ইংলিশ নাম্বার ওয়ান ব্যাটার। কেননা, এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ডটি দখল করে আছেন পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ। ২০০৬ সালে ১১ ম্যাচে ১৭৮৮ রান করেছিলেন সাবেক এই পাকিস্তানি ব্যাটার।

ইউসুফের বিশ্বরেকর্ডটি ভাঙার সুযোগ অবশ্য এখনও আছে রুটের। এজন্য মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৯টি রান করতে হবে ইংলিশ কাণ্ডারিকে।

তবে আর মাত্র ৩১টি রান করলেও ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডসের রেকর্ডটি ভাঙতে পারবেন রুট। ১৯৭৬ সালে ১১ টেস্টে ১৭১০ রান করেছিলেন ভিভ। বর্তমানে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয়স্থানে আছেন সাবেক এই ক্যারিবীয় গ্রেট।


এই ক্যাটাগরির আরো সংবাদ