শিরোনাম
চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

যে কারণে পিছয়ে গেল জলিলের ‘দিন: দ্য ডে’

বিনোদন ডেস্ক / ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল (২৪ ডিসেম্বর) মুক্তি পাওয়ার কথা ছিল ঢালিউডের আলোচিত প্রযোজক ও নায়ক অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন: দ্য ডে’। তবে শেষ মূহুর্তে এসে আটকে যায় সিনেমাটি। ঘোষণা দিয়েও সময় মতো সিনেমাটি মুক্তি দিতে না পারার কারণ জানিয়েছেন এই নায়ক।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে অনন্ত জলিল বলেন, ‘সিনেমাটি (দিন: দ্য ডে) নির্মাণ হয়েছে ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায়। এটি আন্তর্জাতিক মান ও পরিমণ্ডলের সিনেমা। এখানে সবকিছু আমার একার সিদ্ধান্তের ওপর নয়। ইচ্ছে থাকলেও তাই ২৪ ডিসেম্বর মুক্তি দিতে পারিনি।’

তিনি বলেন, ‘আমরা এটি বাংলাদেশে মুক্তি দিলে ইরানের প্রযোজককেও একই তারিখে মুক্তি দিতে হতো। তাদের পরিকল্পনায় ছিল আফ্রিকা, রাশিয়া ও মধ্যপ্রাচ্যে ছবিটি মুক্তি দেওয়ার। সেখানে এখন করোনার নতুন ধরন ওমিক্রন মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। তাই সিনেমাটি মুক্তির যে প্ল্যান ছিল সেটি বাতিল করতে হয়েছে।’

অনন্ত জলিল আরও যোগ করেন, ‘আমি তুরস্কে ছিলাম ব্যবসায়িক একটি কাজে। তাই অনেকে আমার খোঁজ করেও সাড়া পাননি সিনেমা মুক্তির ব্যাপারে তথ্য দেওয়ার জন্য। আমার মিডিয়া ম্যানেজারও বুঝে উঠতে পারেননি কি সিদ্ধান্ত আসবে। আপাতত এটাই আপডেট যে ওমিক্রনের জন্য মুক্তি পিছিয়েছে। নতুন তারিখ ঠিক করে জানাব।’

এই অভিনেতা জানান, সিনেমাটি পাঁচটি ভাষায় ৮০টি দেশে মুক্তি দেওয়া হবে। এটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে সিনেমাটি নির্মিত হয়েছে।

এই সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। বিভিন্ন দেশে সন্ত্রাসগোষ্ঠী দমনের অভিযানে অংশ নেবেন তিনি। এছাড়াও অভিনয় করেছেন বর্ষা এবং ইরান ও লেবাননের অভিনেতারা।


এই ক্যাটাগরির আরো সংবাদ