শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

তামিম চাইলেই তো হবে না : পাপন

স্পোর্টস ডেস্ক / ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

ইমরুল কায়েসকে জাতীয় দলে নেওয়ার প্রশ্নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘পারফর্ম করেই জাতীয় দলে জায়গা করে নিতে হবে ইমরুলকে। ভালো পারফর্ম করলে যেকোনো ক্রিকেটারের জন্য জাতীয় দলের দরজা খোলা।

ইমরুলকে ওয়ানডে দলে নেওয়ার প্রয়োজনীয়তার কথা সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে বলেছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। গতকাল শুক্রবার বিসিবি সভাপতিকে এই ইস্যুতে প্রশ্ন করেন সাংবাদিকরা।
জবাবে পাপন বলেন, ‘এতদিন ধরে ইমরুলকে ছাড়া খেলছে, কোনোদিন এ কথা বলেনি। বিশ্বকাপে পারফরম্যান্স খারাপ হওয়ার পরই শুনছি এসব। এখানে ওয়ানডেও ছিল না। এর আগে কখনো বলেনি। এখন অনেকে অনেক কথা বলছে। ওয়ানডে অধিনায়ক (তামিম) চাইলেই তো হবে না। পারফরম্যান্স করতে হবে তো। আমি আপনাকে আরও অনেক নাম বলতে পারি, যারা বেশ জনপ্রিয় ছিল এবং তাদের আনার কথা বলছে অনেকে। এটা তো আমরা বলতে পারব না।’

বিসিবি সভাপতি জানান, তিনি নিজেও ইমরুলকে ভালো পারফর্ম করে জাতীয় দলে ফেরার জন্য তাড়না দিয়েছেন। তার ভাষায়, ‘আমি নিজে ইমরুলের সঙ্গে কথা বলেছি। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। ও কোথায় খেলবে? ঘরোয়া ক্রিকেটে নাকি ৪ নম্বরে ব্যাট করে। তামিম কি তাকে মুশফিকের জায়গায় খেলাবে? তার মানে মুশফিককে সরাবে? এরকম কোনো কথা আমি জানি না। তামিম তার পরিকল্পনা জানাতে পারে। কোচ, নির্বাচক, অপারেশন্স বিভাগকে বলতে পারে। মিডিয়াকে এসব বলে কোনো লাভ নেই।’

জাতীয় দলে ফিরতে হবে পারফরম্যান্স দেখিয়েই ফিরতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সিলেকশনের ব্যাপার আছে, কোচ-অধিনায়কের ব্যাপার আছে। কিন্তু আসতে হলে আগে কিছু তো পারফর্ম করতে হবে। কেউ পারফর্ম করলে অটোমেটিক আসবে। পারফর্ম না করলে যতই বলুক কোনো লাভ হবে বলে আমার মনে হয় না।’


এই ক্যাটাগরির আরো সংবাদ