শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

বাটলারের লড়াইয়ের পরও ইংল্যান্ডের বড় হার

স্পোর্টস ডেস্ক / ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

এবারের অ্যাশেজে ম্রিয়মাণ ইংল্যান্ড, চলছে অজি দাপট। ব্রিজবেনের গ্যাবায় অনুষ্ঠিত প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার সামনে প্রতিরোধই গড়তে পারেনি সফরকারীরা। সাড়ে তিন দিনেই তারা হেরে যায় ৯ উইকেটের ব্যবধানে। এবার অ্যাডিলেডে আরও একটা বড় পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হল জো রুট বাহিনীকে।

অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ২৭৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

স্বাগতিকদের ছুঁড়ে দেয়া ৪৬৮ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে সোমবার ১৯২ রানেই অলআউট হয়েছে অতিথিরা। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ফিফটি হাঁকাতে পারেননি ইংলিশদের কোন ব্যাটসম্যানই। সর্বোচ্চ ৪৪ রান করেন লেট অর্ডার ক্রিস ওকস। জাই রিচার্ডসনের শিকার হওয়ার আগে ৯৭ বলে ৭টি বাউন্ডারিতে ওই রান করেন ইংলিশ অলরাউন্ডার।

৯৫ বলে ৫টি চারের সাহায্যে ৩৪ রানের ইনিংস খেলেন ওপেনার ররি বার্নস। এছাড়াও জস বাটলার এবং রুটের ব্যাট থেকে আসে যথাক্রমে ২৬ ও ২৪ রান। যদিও ২৬ রানের ওই ইনিংস খেলার পথে ২০৭টি বল মোকাবেলা করে লড়াইয়ের একটা জোরালো প্রচেষ্টা চালান ইংলিশ উইকেটকিপার ব্যাটার।

তবে অজি পেসার জাই রিচার্ডসনের কাছে ইংলিশদের সব প্রতিরোধই যেন ভেঙে পড়ে সময়ের ব্যবধানে। স্বাগতিকদের হয়ে বল হাতে সবচেয়ে সফল এই পেসার ৪২ রানের বিনিমেয়ে শিকার করেন ৫টি উইকেট। যা এই ২৫ বছর বয়সীর ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট দখল। এছাড়া মিচেল স্টার্ক এবং নাথান লায়ন নিয়েছেন সমান দুটি করে উইকেট।

এর আগে মার্নাস লাবুশানে ও ডেভিড ওয়ার্নারের ব্যাটে চড়ে ৪৭৩ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ১০৩ রান করেন লাবুশান। বাঁহাতি ওপেনার এবং মারকুটে ব্যাটসম্যান ওয়ার্নারের ব্যাট থেকে আসে ৯৫ রান। বেন স্টোকস নেন ৩ উইকেট।

জবাব দিতে নেমে স্টার্ক ও লায়নের তোপের মুখে পড়ে ২৩৬ রানে গুটিয়ে যায় ইংলিশরা। ডেভিড মালান খেলেন ৮০ রানের ইনিংস। অধিনায়ক রুট করেন ৬২ রান। ৩৭ রানের বিনিময়ে ৪ উইকেট নেন স্টার্ক। লায়নের শিকার ৩ উইকেট।

পরে ২৩৭ রানে এগিয়ে থেকে জোড়া ফিফটিতে ৯ উইকেটে ২৩০ রান তুলে দ্বিতীয় ইনিংসও ঘোষণা করে অস্ট্রেলিয়া। লাবুশানে ও ট্রাভিস হেড করেন সমান ৫১ রান। দুটি করে উইকেট নেন ওলিয়ে রবিনসন, রুট এবং মালান। শতক ও ফিফটিতে ১৫৪ রান করা মার্নাস লাবুশানেই হন ম্যাচের সেরা খেলোয়াড়।

চলতি আশেজ সিরিজে দুই দলের মধ্যকার তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে মেলবোর্নে, আগামী ২৬ ডিসেম্বর থেকে। এই টেস্ট ম্যাচসহ পরের দুটি ম্যাচের জন্যও ইতোমধ্যেই একই দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, দুর্দশাগ্রস্ত ইংল্যান্ড শিবিরে আসতে পারে পরিবর্তন


এই ক্যাটাগরির আরো সংবাদ