শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

ফুটবল কিংবদন্তি পেলে আবারও হাসপাতালে

স্পোর্টস ডেস্ক / ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলেকে। স্থানীয় সময় বুধবার (৮ ডিসেম্বর) তাকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। 

হাসপাতালের পক্ষ থেকে এক বার্তায় এ কথা জানানো হয়েছে। তারা জানায়, পেলের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং কয়েকদিনের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হবে।

মূলত তার কোলন টিউমারের চিকিৎসার জন্যই আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেটার অস্ত্রপচার করা হয়েছিল চলতি বছরের সেপ্টেম্বরে (৪ তারিখ)। সে সময় তিনি প্রায় এক মাস হাসপাতালে ছিলেন।

হাসপাতাল থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এবার মূলত কেমোথেরাপি দেওয়ার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার কোলন টিউমারের চিকিৎসায় কোমোথেরাপি প্রয়োজন।

গত মাসে ৮১ বছর বয়সী পেলে এক টুইট বার্তায় বলেছিলেন, তিনি ভালো আছেন এবং ভালোবোধ করছেন। দিন দিন তার উন্নতি হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ