শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের এপিএ বাস্তবায়নে শীর্ষে বশেমুরকৃবি

নিজস্ব প্রতিবেদক / ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শীর্ষস্থান অর্জন করেছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক মূল্যায়নে এবং সর্বোচ্চ প্রাপ্ত নম্বরের (৯৮.৩৮) ভিত্তিতে বিশ্ববিদ্যালয়টি শীর্ষস্থান অর্জন করে।

এপিএ মূল্যায়নে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় শীর্ষস্থান অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (৯৩.৮০) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৯২.১৫)।
এদিকে এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সকলের আন্তরিক প্রচেষ্টা ও সর্বাত্মক সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

বশেমুরকৃবি’র উপ-পরিচালক (জনসংযোগ) মো: মাহফুজ-উল-আলম জানান, দুর্নীতি প্রতিরোধ, সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি, বাস্তবধর্মী কর্মকাণ্ডে উৎসাহ প্রদান এবং কর্মকৃতি বা পারফরমেন্স মূল্যায়নের লক্ষ্যে সরকার ২০১৪-১৫ অর্থ বছর হতে সরকারী, স্বায়ত্বশাসিত সকল প্রতিষ্ঠান ও অফিসসমূহে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ প্রবর্তন করে যা বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ বলে সর্বমহলে স্বীকৃত।


এই ক্যাটাগরির আরো সংবাদ