শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপে দর্শকদের সুখবর দিল আইসিসি

স্পোর্টস ডেস্ক / ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনে দর্শকপূর্ণ গ্যালারি চেয়ছিল আইসিসি। কিন্তু স্বাগতিক দেশ আরব আমিরাত এবং ওমান সরকার ধারণক্ষমতার ৭০ শতাংশের বেশি দর্শক উপস্থিতির অনুমতি দেয়নি। এমন খবরে ক্রিকেটপ্রেমীরা হতাশ হলেও নতুন করে টিকেট ছাড়ার সুখবর দিয়েছে আইসিসি।

তবে কত সংখ্যক টিকেট নতুন করে ছাড়া হয়েছে তা জানায়নি আইসিসি। চাহিদা বেড়ে যাওয়ায় ওমান এবং আমিরাত সরকারকে রাজি করিয়ে টিকেট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

আইসিসির হেড অব ইভেন্টসের ক্রিস টেটলে জানান, ‘‘আমরা জানি বিশ্বকাপে অংশগ্রহণ করা ১৬টি দেশের অসংখ্য ক্রীড়া অনুরাগীতে পরিপূর্ণ ওমান এবং আরব আমিরাত। তাই দর্শকদের জন্য আরও টিকিট দিতে পেরে আমরা আনন্দিত। আমরা আমাদের হোস্ট, ভেন্যু ও অফিসিয়ালদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি যাতে দর্শকরা দারুণ একটা ইভেন্টের অংশ হতে পারে।’’

বিশ্বকাপের প্রথম পর্বে ওমানে খেলবে বাংলাদেশ। সেখানে বসবাস অসংখ্য বাংলাদেশির। আইসিসির এমন খবরে বাংলাদেশিরাও স্বস্তি প্রকাশ করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ