শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

ভিকি-ক্যাটের অনুষ্ঠানে ফোন নিষিদ্ধে বিয়ে বর্জন অভিনেতার

বিনোদন ডেস্ক / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন ভিকি কৌশল। এ মাসের ৬ থেকে ১১ ডিসেম্বর হচ্ছে অনুষ্ঠান। ইতিমধ্যেই রাজস্থানের বিলাসবহুল প্রাসাদ তাই সেজে উঠেছে।

সে শহরের ৪৫টি হোটেল বুক করা হয়েছে। নৃত্য পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। অতিথি তালিকা নিয়ে কাজ শুরু হয়েছে। প্রতি দিন নতুন নতুন তথ্য প্রকাশ পাচ্ছে। ক্যাটরিনা কইফ এবং ভিকি কৌশলের বিয়ে যেন উৎসব!

কিন্তু এই উৎসবে নেই কোনও ক্যামেরা, নেই সাংবাদিকও। যেটুকু খবর পাওয়া যাচ্ছে, সবই বলিপাড়ার সূত্রে। এ বার তারকা যুগলের বিয়ের খবরে কি সিলমোহর দিলেন বর্ষীয়ান অভিনেতা গজরাজ রাও? কী লিখেছেন গজরাজ?

বুধবার ‘বধাই হো’-অভিনেতা ইনস্টাগ্রামে ‘ভিক্যাট’ (ভিকি এবং ক্যাটরিনাকে যে নামে ডাক হয়)-এর একটি খবর পোস্ট করেছেন। যেখানে যুগলের একটি ছবির উপরে লেখা, ‘বিয়ের সময়ে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ।’ গজরাজ রাও তার উপরে লিখেছেন, ‘নিজস্বী তুলতে দেবে না? তা হলে আমি যাব না।’ নীচে আবার ভিকির নাম উল্লেখ করা রয়েছে।

এ কথা স্পষ্ট হল না, এই চমকপ্রদ নিয়ম কি আদৌ সঠিক, নাকি মশকরা করা হয়েছে? কিন্তু গজরাজ রাওয়ের পোস্ট করা এই খবরটির দাবি, ভিকি এবং ক্যাটরিনার বিয়ে বাড়িতে ফোন নিয়ে ঢোকা যাবে না। অতিথিদের কাছে এমনই অনুরোধ পাঠানো হয়েছে। যদি এ খবর সত্যি হয়, তা হলে বোঝা যাচ্ছে, নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে ব্যক্তিগত পরিসরে বাইরের কাউকে প্রবেশ করতে দিতে চান না দুই তারকা। শুধু তা-ই নয়, অন্য কোনও অতিথির মাধ্যমে বিয়ের মুহূর্ত যাতে বাইরে প্রকাশ না পায়, সে জন্যেই এমন সিদ্ধান্ত।

সূত্রের খবর, রাজস্থানের সেই প্রাসাদ ও সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। ৫ ডিসেম্বর জয়পুর থেকে ১০০ জন দেহরক্ষী আসবেন বিয়েবাড়িতে। রাজস্থানের পুলিশকর্মীরাও কোমর বেঁধে নেমেছেন বলি তারকাদের বিয়ে সামলাতে। সূত্র: আনন্দবাজার


এই ক্যাটাগরির আরো সংবাদ