শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

লকডাউন নয়, টিকা ও মাস্ক পরার ওপর গুরুত্বারোপ বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক / ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

উত্তর আমেরিকায় করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্তের পর এই ইস্যুতে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এটি উদ্বেগের কারণ কিন্তু আতঙ্কের কারণ নয়।

গতকাল সোমবার হোয়াইট হাউস থেকে দেওয়া বক্তব্যে জো বাইডেন এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে তথ্যটি জানানো হয়েছে।

বাইডেন বলেন, ‘মানুষ যদি টিকা নিয়ে থাকে এবং মাস্ক পরে তাহলে এখন লকডাউনের কোনো প্রয়োজন দেখছি না।’

হোয়াইট হাউসে বাইডেন বলেছেন, এটি ‘প্রায় অনিবার্য’ যে ওমিক্রন অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রেও পাওয়া যাবে। আমরা লড়াই করতে যাচ্ছি এবং এই নতুন ধরনকে পরাজিত করতে যাচ্ছি,’ বলেন মার্কিন প্রেসিডেন্ট। কানাডায় করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্তের পর মার্কিন যুক্তরাষ্ট্র আটটি দক্ষিণ আফ্রিকান দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রথম দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্ত হয়।

এদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উন্মাদ কর্মকাণ্ডের সমালোচনাও করেন বাইডেন। তিনি বলেন, ২০২০ সালের জানুয়ারিতে চীনের সঙ্গে সীমিত ভ্রমণ রাখার ফলে যুক্তরাষ্ট্রে করোনা ছড়িয়েছে। আর এর জন্য ট্রাম্পই দায়ী। যদি প্রয়োজন পড়ে তাহলে নতুন টিকার জন্য টিকা কোম্পানিগুলো ‘আকস্মিক পরিকল্পনা’ তৈরি করবে।

উল্লেখ, বিশ্বে এ পর্যন্ত ১৫০ জনের দেহে করোনার এই নতুন ধরন শনাক্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকা ও এর আশপাশের দেশগুলোর ওপর বিশ্বের কমপক্ষে ৭০টি দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ