শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

তামিমকে টপকে মাঠে সেরা মুশফিক

স্পোর্টস ডেস্ক / ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে এখন সর্বোচ্চ রানের মালিক মুশফিকুর রহিম।

আজ চট্টগ্রামে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেন মুশফিক। এই খেলার পথে ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে টপকে শীর্ষ স্থান দখল করেন মুশফিক।

এই টেস্টের আগে ঘরের মাঠে মুশফিকের রান ছিলো ২৫৮২। আজ ৮২ রানের ইনিংসের পর মুশির সংগ্রহ এখন ২৬৬৪। ৪৪ টেস্টের ৭৮ ইনিংসে ব্যাট করেছেন তিনি। ৩টি সেঞ্চুরি ও ১৫টি হাফ-সেঞ্চুরি আছে তার। গড়- ৩৭.৫২। অন্য দিকে ৩৭ ম্যাচের ৭০ ইনিংসে ৩৭.৯৭ গড়ে ২৬২০ রান তামিমের। ৫টি সেঞ্চুরি ও ১৬টি হাফ-সেঞ্চুরি আছে তামিমের।

তামিমের পর এই তালিকার তৃতীয়স্থানে আছেন সাকিব আল হাসান। ৩৮ ম্যাচের ৬৮ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ১৭টি হাফ-সেঞ্চুরিতে ২৫৪৫ রান করেছেন সাকিব।


এই ক্যাটাগরির আরো সংবাদ