শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

বাংলাদেশকে হাল্কাভাবে নিচ্ছেন না বাবর আজম

স্পোর্টস ডেস্ক / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

তিন শীর্ষ ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ না থাকা সত্বেও স্বাগতিক বাংলাদেশকে আসন্ন টেস্ট সিরিজে হাল্কাভাবে নিতে রাজি নন সফরকারী পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

ইতোমধ্যে সিরিজ থেকে ছিটকে গেছেন ওপেনার তামিম ইকবাল। অপরদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্টে অপরাজিত ১৫০ রান করা মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নিয়েছেন টেস্ট থেকে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ন হতে না পারায় সিরিজের প্রথম টেস্টে অংশ নিতে পারছেন না অল রাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় টেস্টও মিস করতে পারেন তিনি।

বাবর আজম আজ সাংবাদিকদের বলেন,‘ পার্থক্য হচ্ছে তারা স্বাগতিক দল। তাদেরকে আমরা হাল্কাভাবে নিতে পারি না। এটি ঠিক যে দলটি তারণ্য নির্ভর। তবে নিজেদের হোম কন্ডিশনে খেলতে যাচ্ছে। তারা আমাদের কঠিন পরীক্ষায় ফেলে দিতে পারে, তাই আমাদেরকে মনোযোগী হতে হবে। দলের প্রতি আমার পুর্ন আস্থা রয়েছে। আমাদের ধৈর্য্য ধারণ করতে হবে, তাতে স্বাভাবিকভাবেই ফল পাওয়া যাবে। আমরা কঠিন ক্রিকেট খেলবো। ’

বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান সব ফর্মেটের ক্রিকেটেই ভাল করছে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ড্র করলেও দক্ষিন আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে জয়লাভ করেছে পাকিস্তান। ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলকে অগ্রাধিকার দেয়াই পাকিস্তানের সাম্প্রতিক সফলতার মুল কারণ বলে উল্লেখ করেন সফরকারী অধিনায়ক।

বাবর আজম বলেন,‘ সবাই যদি নিজ নিজ পজিশনে সঠিক ভাবে কাজটা করে এবং দায়িত্ব নিয়ে নিজের সেরাটা দিয়ে খেলে, তাহলে নেতৃত্ব দেয়াটা সহজ হয়ে যায়। আপনি যখন একই দলে নিয়মিত খেলবেন, তখন দলটি ধারাবাহিক হয়ে উঠে। আমাদেরকে ক্রিকেটারদের সহযোগিতা করতে হবে। ব্যক্তিগত খেলার সংস্কৃতি পরিহার করে আমাদেরকে দলবদ্ধ ভাবে খেলতে হবে। কারণ কেউ দলের উর্ধ্বে নয়। তাই সবকিছুর আগে দলকে প্রাধান্য দিতে হবে, এরপর ব্যক্তিগত বিষয়ে দৃস্টি দিতে হবে।’

টি-২০ সিরিজ ও টেস্ট সিরিজে খেলার মধ্যে সময়ের ব্যবধান কম থাকায় কিছুটা অসন্তুষ্ট পাকিস্তান অধিনায়ক। তবে পেশাদার দল হিসেবে যত দ্রুত সম্ভব নতুন ফর্মেটের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে উল্লেখ করেন তিনি।
বাবর আজম বলেন,‘ আমরা যদিও প্রস্তুতির জন্য কম সময় পেয়েছি, তবে টেস্ট ক্রিকেট অত্যন্ত গুরুত্বপুর্ন। আমার ধারনা টেস্ট ক্রিকেটাররা একটি সেশন সম্পন্ন করেই এখানে এসেছেন এবং তারা এর সদ্ব্যবহার করতে সক্ষম হবেন। আমার মতে প্রস্তুতির জন্য সময় কম হয়েছে, তাই যত দ্রুত সম্ভব মানিয়ে নেয়া যায় ততই ভাল।’

সফরকারী অধিনায়ক বলেন,‘ এক ফর্মেট থেকে আরেক ফর্মেটে মানিয়ে নেয়া সহজ হবে- আমি মনে করি না। কিন্তু সময় খুবই কম। আমাদের একদিন ভ্রমন করতে হয়েছে, এবং অনুশীলনের সময় পেয়েছি মাত্র দুই দিন। সুতরাং সময় যে কম এটি যেমন সত্যি, তেমনি পেশাদার হিসেবে যত দ্রুত সম্ভব আপনাকে এক ফর্মেট থেকে আরেক ফর্মেটে মানিয়ে নিতে হবে এবং টেস্টের মেজাজে ফিরতে হবে। কোভিডের কারণে আমাদেরকে কম সময়ের মধ্যে প্রচুর ক্রিকেট খেলতে হচ্ছে। আমরা একবার সাদা বলে খেলেছি এবং এখন লাল বলে টেস্ট খেলতে যাচ্ছি। সুতরাং আপনাকে ধৈর্য্য ধারণ করতে হবে।’(বাসস)


এই ক্যাটাগরির আরো সংবাদ