শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

নতুন মুখ নিয়ে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা বিসিবির

স্পোর্টস ডেস্ক / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

দুই নতুন মুখ নিয়ে পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুই নতুন মুখ ডান-হাতি মিডল-অর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয় ও ডান-হাতি পেসার রেজাউর রহমান রাজা। প্রথম শ্রেনির ক্রিকেটে ৬ ম্যাচের ১০ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ৪৬০ রান করেছেন ২১ বছর বয়সী জয়। চলমান জাতীয় লিগে চিটাগং বিভাগের হয়ে প্রথম ম্যাচে জোড়া ডাক মারলেও, পরের দুই ম্যাচের তিন ইনিংসে দু’টি সেঞ্চুরি করেছেন জয়। ১১২ ও ১২১ রানের ইনিংস খেলেন তিনি।
আর ১০টি প্রথম শ্রেনির ক্রিকেটে ৩৩টি উইকেট রয়েছে ২২ বছর বয়সী রাজার। দু’বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন তিনি। চলমান জাতীয় লিগে ৩ ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন সিলেট বিভাগের এই পেসার।

দুই নতুন মুখ ছাড়াও স্কোয়াডে রয়েছেন এখনও জাতীয় দলের হয়ে খেলা ইয়াসির আলি রাব্বি। এর আগেও টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছিলেন ডানহাতি এই মিডল-অর্ডার ব্যাটার। সাকিব আল হাসানকেও স্কোয়াডে রাখা হয়েছে। তবে তার খেলা নির্ভর করছে ফিটনেসের ওপর।

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ডানহাতের ইনজুরিতে পড়েন পেসার তাসকিন আহমেদ। ইনজুরির কারনে প্রথম টেস্টের দলে রাখা হয়নি তাকে। আগামী ২৬ নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ৪ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্ট সিরিজটি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল : মোমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহি, ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা ও সাকিব আল হাসান (ফিটনেসের ওপর ম্যাচ খেলা নির্ভর করবে)।


এই ক্যাটাগরির আরো সংবাদ