শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

মেসির নৈপুণ্যে পিএসজির দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক / ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে নিজেদের ঘরের মাঠে চাপেই পড়েছিল পিএসজি। ম্যাচের শেষ আধঘণ্টা তাদের খেলতে হয়েছে একজন কম নিয়ে। তবু পূর্ণ তিন পয়েন্ট পাওয়ার বড় কৃতিত্ব মেসিরই। যিনি নিজে করেছেন এক গোল, পাশাপাশি অন্য গোলেও তার ছিল বড় অবদান।

শনিবার রাতে নন্তেকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। শুরুতে কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে কোলো মুয়ানি সমতা টানার অল্প কিছুক্ষণ পর তাদের আত্মঘাতী গোলে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। শেষে জয় নিশ্চিত করেন মেসি।

ম্যাচের দ্বিতীয় মিনিটের মাথায় প্রথম গোল করেন কিলিয়ান এমবাপে। এর আগে জাতীয় দলের হয়ে শেষ দুই ম্যাচে পাঁচ গোল করেছিলেন এ ফরাসি তারকা। একই ফর্ম ধরে রেখে শুরুতেই দলকে এগিয়ে দেন এমবাপে।

তবে দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটের সময় সরাসরি লাল কার্ড দেখেন গোলরক্ষক কেইলর নাভাস। লাফিয়ে প্রতিপক্ষকে ফাউল করে বসেন নাভাস। সঙ্গে সঙ্গে কোস্টা রিকার এই গোলরক্ষককে লাল কার্ড দেখান রেফারি। যে কারণে বাধ্য হয়ে নেইমারকে তুলে নিয়ে বদলি গোলরক্ষক নামান পিএসজি কোচ।

গোলপোস্টের নিচে দাঁড়ানোর দুই মিনিট পরই দারুণ এক সেভ করেন তিনি। ফিরিয়ে দেন ব্লাসের শট।

এর মিনিট দশেকের মধ্যেই ম্যাচে সমতায় ফেরে নন্তে। বদলি গোলরক্ষক সার্জিও রিকো চেষ্টা করেছিলেন ফেরাতে। তবে ব্যর্থ হলে ৭৬ মিনিটে ১-১ হয়ে যায় স্কোরলাইন। সেখান থেকে শেষের ১৫ মিনিটে যেন উজ্জীবিত ফুটবল খেলতে শুরু করেন মেসি।

ম্যাচের ৮১ মিনিটের সময় সতীর্থের উদ্দেশ্যে বল এগিয়ে দিয়েছিলেন মেসি। কিন্তু সেটি ঠেকাতে গিয়ে স্লাইড করে নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন নন্তের ডেনিস আপিয়া। ফলে লিড পেয়ে যায় পিএসজি।

এর ছয় মিনিট পর এমবাপ্পে-মেসির রসায়নে জয় নিশ্চিত করে প্যারিসের ক্লাবটি। মাঝমাঠের কাছ থেকে মেসিকে বল এগিয়ে দিয়েছিলেন এমবাপ্পে। সেটি ধরে খানিক এগিয়ে গিয়ে ডি-বক্সের বাইরে থেকেই বাম পায়ের চিরচেনা বাঁকানো শটে জালের ঠিকানা খুঁজে নেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

লিগ ওয়ানে পিএসজির জার্সিতে এটা মেসির প্রথম গোল। তবে চ্যাম্পিয়ন্স লিগে তিনটি গোল করেন আর্জেন্টিনা তারকা।

এই জয়ে ১৪ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে লস। আর ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে নন্তে।


এই ক্যাটাগরির আরো সংবাদ