শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

সেরা করদাতার পুরস্কার পাচ্ছেন তিন ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক / ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

২০২০-২০২১ করবর্ষের সেরা করাদাতাদের নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকায় শুধু ব্যবসায়ীরাই নয় ক্রিকেটাররাও রয়েছেন। আয়কর প্রদানের ক্ষেত্রে এগিয়ে থাকার সুবাধে এবার সেরা করদাতার পুরস্কার পাচ্ছেন তিন ক্রিকেটার। 

তারা হলেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল এবং ব্যাটসম্যান সৌম্য সরকার।

বুধবার (১৭ নভেম্বর) সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানের নামে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর মধ্যে এবার ব্যক্তিপর্যায়ে ৭৫ জন, কোম্পানি পর্যায়ে ৫৪ এবং অন্যান্য ক্ষেত্রে ১২টি ট্যাক্সকার্ড প্রাপ্তদের নাম প্রকাশ করা হয়। সম্মাননা হিসেবে তাদের প্রত্যেককে বিশেষ সুবিধার ট্যাক্সকার্ড দেওয়া হবে।

এবার ব্যবসায়ী ক্যাটাগরিতে হাকিমপুরী জর্দার স্বত্বাধিকারী হাজী মো. কাউছ মিয়া এনবিআরের সেরা করাদাতা হয়েছেন। ব্যক্তি পর্যায়ে সেরাদের তালিকায় তিন ক্রিকেটারের নাম রয়েছে।

জাতীয় আয়কর দিবসে তাদের হাতে প্রদান করা হবে এ সম্মাননা। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অধিশাখা-২ (কর) এর জ্যেষ্ঠ সহকারী সচিব নুসরাত জাহান নিসু সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

ব্যক্তি পর্যায়ে নানা খাতের ব্যক্তিদের সঙ্গে খেলোয়াড় ক্যাটাগরিতে সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন মাহমুদউল্লাহ, তামিম এবং সৌম্য। বেশ কয়েকবছর ধরেই সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড পাচ্ছেন তামিম ইকবাল। বাকি দু’জন এবারই তার সঙ্গে যুক্ত হলেন।

উল্লেখ্য, এর আগে সাকিব, মাশরাফিরাও সেরা করদাতা নির্বাচিত হয়েছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ