শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

ফেসিয়াল রিকগনিশন বন্ধ করছে ফেসবুক

আইটি ডেস্ক / ৩৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

গোপনীয়তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করায় ব্যবহারকারীদের ফেসিয়াল রিকগনিশন (চেহারা শনাক্ত করার প্রক্রিয়া) বন্ধ করছে ফেসবুক। একই সঙ্গে ১০০ কোটি ব্যবহারকারীর ফেস প্রিন্ট মুছে দিচ্ছে এই টেক জায়ান্ট। সম্প্রতি জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

ফেসবুক তাদের ব্লগ পোস্টে জানিয়েছে, ছবি ও ভিডিওতে থাকা ব্যক্তিদের স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করার এ প্রযুক্তি কয়েক সপ্তাহের মধ্যে বন্ধ করার হবে। এরমধ্যে ফেসবুক ১০০ কোটির বেশি মানুষের ‘ফেসিয়াল রিকগনিশন টেমপ্লেট’ মুছে ফেলবে।

এর ব্যাখ্যা হিসেবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, কিছু অভ্যন্তরীণ নথি সাংবাদিক, আইন প্রণেতা ও মার্কিন নিয়ন্ত্রণ সংস্থার কাছে চলে যাওয়ায় ফেসবুক এ বিষয় সতর্কতার সঙ্গে কাজ করছে।

ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা জানিয়েছে, সমাজে মুখের শনাক্তকরণ প্রযুক্তির স্থান সম্পর্কে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছে। ফলে এ নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট জেরমি পেসেন্টি একটি ব্লগ পোস্টে লিখেছেন, ‘ব্যবস্থাপকরা এখনও এটি পরিচালনায় একটি সুস্পষ্ট নিয়ম দেওয়ার চেষ্টা করছেন। চলমান এই অনিশ্চয়তার মধ্যে আমরা বিশ্বাস করি, এটির ব্যবহার নির্দিষ্ট গণ্ডির মধ্যে আনাই উপযুক্ত।’


এই ক্যাটাগরির আরো সংবাদ