শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

বাংলাদেশের হারে বিদায় হলো শ্রীলঙ্কারও

স্পোর্টস ডেস্ক / ৩৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ৮৫ রানের টার্গেটে পৌঁছতে দক্ষিণ আফ্রিকার লেগেছে মাত্র ১৪ দশমিক ৩ ওভার।

এবারের বিশ্বকাপে এটি টাইগারদের পঞ্চম পরাজয়। প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের কাছে হেরেছিল মাহমুদ উল্লাহবাহিনী। সুপার টুয়েলভে এসে হারল টানা চার ম্যাচ। এই পরাজয়ের ফলে সেমি-ফাইনালের খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে টাইগারদের। মাহমুদ উল্লাহদের এই পরাজয়ের ফলে সেমির আগে বিদায় নিশ্চিত হয়ে গেছে শ্রীলঙ্কারও। গ্রুপ ওয়ান থেকে এখন সেমির লড়াইয়ে টিকে আছে ইংলান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।

গ্রুপ ওয়ানে চার ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। সমান ম্যাচে তিন জয়ে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৬। তারা রয়েছে দ্বিতীয় স্থানে। তিন ম্যাচে দুই জয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ পয়েন্ট। শ্রীলঙ্কা ৪ ম্যাচ খেলে হেরেছে ৩টিতে। অন্যদিকে, ৩ ম্যাচে একটি জয় পাওয়া ওয়েস্ট ইন্ডিজেরও সম্ভাবনা আছে সেমিতে খেলার।

আজ স্বল্প পুঁজি নিয়েও লড়ছেন তাসকিন-মেহেদিরা। ৮৫ রানের টার্গেট তাড়া করতে নেমে টাইগারদের বোলিং তোপে ৩৩ রানেই সাজঘরে ফিরেন তিন প্রোটিয়া ব্যাটার। দুই ওপেনার রেজা হেন্ডরিক্স ও কুইন্টন ডি ককের পাশাপাশি আউট হন চারে নামা এইডেম মার্করাম।

ব্যক্তিগত ৪ রানে আউট হয়েছেন হেন্ডরিক্স ও ১৬ করে আউট হয়েছেন ডি কক। প্রথম উইকেটটি তাসকিন আহমেদ ও দ্বিতীয়টি পান মেহেদি হাসান। রানের খাতা খোলার আগেই মার্করামকেও ফিরিয়েছেন তাসকিন।

জয়ের কাছাকাছি গিয়ে সাজঘরে ফিরেন রাশি ভ্যান ডার ডুসেন (২২)। অধিনায়ক টেম্বা বাভুমা ৩১ ও ডেভিড মিলার ৫ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। তাসকিন ২টি, নাসুম আহমেদ ও মেহেদি হাসান একটি করে উইকেট পান।

এর আগে, টসে হেরে আগে ব্যাটিং করে মাত্র ৮৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই আউট হয়ে যান নাঈম। করেন মাত্র ৯ রান। এরপর সৌম্য সরকার, মুশফিকুর রহীম উভয়েই আউট হন গোল্ডেন ডাকে।

মাহমুদউল্লাহ রিয়াদ আউট হন মাত্র ৩ রান করেই। আফিফ হোসেনও ফিরে যান শূন্যতে। ৩৪ রানে পাঁচ উইকেটের পতন হওয়ার পর দলীয় ৪৫ রানে লিটন দাসও ফিরে যান ব্যক্তিগত ২৪ রান করে।

শামীম হোসেন আউট হন ১১ রানে। কিছুটা মেরে খেলার চেষ্টা করা মেহেদী হাসান আউট হন ২৭ রানে। তাসকিন ৩ রান করে রানআউট হন এবং নাসুম আউট হন ০ রানে। দক্ষিণ আফ্রিকার পক্ষে কাগিসো রাবাদা ও এনরিখ নর্টিয়া ৩টি করে উইকেট পেয়েছেন। এছাড়া তাবরাইজ শামসি ২টি উইকেট নেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ