শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

হঠাৎ ভাইরাল কোহলীর দশ বছর আগের টুইট!

স্পোর্টস ডেস্ক / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম ফেভারিট দলের তকমা নিয়ে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। কিন্তু প্রথম দুই ম্যাচে হারের পর সেই তকমা উড়ে গিয়েছে। পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পথে ভারত। এ অবস্থায় শোরগোল পড়ল বিরাট কোহলীর দশ বছর আগের করা একটি টুইট নিয়ে।

২০১১ সালের ২৩ জানুয়ারি রাত ১০.৪১ মিনিটে একটি টুইট করেছিলেন বিরাট কোহলী। লিখেছিলেন, ‘হেরে গিয়ে খুব মন খারাপ লাগছে। এবার বাড়ি যাচ্ছি’।

সেই টুইট তুলে ধরেই নেটমাধ্যমে বলা হচ্ছে, এবার সত্যিই কোহলীদের বাড়ি যাওয়ার সময় এসে গিয়েছে। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যেতে এখন তাকিয়ে থাকতে হচ্ছে তিন দুধের শিশু আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ডের দিকে।

কোহলী যে রাতে টুইট করেছেন, সেদিন সেঞ্চুরিয়নে একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল ভারত। সিরিজ ২-২ থাকা অবস্থায় নেমেছিল দুই দল।

প্রথমে ব্যাট করে হাশিম আমলার অপরাজিত শতরানের সুবাদে ২৫০-৯ তোলে দক্ষিণ আফ্রিকা। রান তাড়া করতে নেমে সেদিনও ব্যাটিং ধসের মুখে পড়ে ভারত। কোহলী নিজে মাত্র ২ রান করেন। শেষ দিকে ইউসুফ পাঠান ঝড়ো ইনিংস খেলে শতরান করলেও শেষ পর্যন্ত ১৬ রানে হেরে সিরিজ হাতছাড়া করে ভারত।


এই ক্যাটাগরির আরো সংবাদ