শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

অ্যাপলকে টপকে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি মাইক্রোসফট

আইটি ডেস্ক / ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১

অ্যাপলকে হটিয়ে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হিসেবে জায়গা করে নিয়েছে মাইক্রোসফট। সরবরাহ চেইনে সংকটের কারণে ৬০০ কোটি ডলার আয় কমায় পিছিয়ে গেছে অ্যাপল।

শুক্রবার বিশ্বের শীর্ষ কোম্পানি মাইক্রোসফটের বাজার মূলধন দাঁড়িয়েছে ২ দশমিক ৪৯ ট্রিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে নেমে আসা অ্যাপলের বাজার মূলধন ছিল ২ দশমিক ৪৬ ট্রিলিয়ন ডলার। খবর সিএনবিসি।
আইফোন বিক্রি গত বছরের চেয়ে ৪৭ শতাংশ বাড়লেও বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে কম ছিল। অন্যদিকে বৈশ্বিক সরবরাহ চেইনে সংকটের কারণে সেপ্টেম্বর প্রান্তিকে অ্যাপলের আয় কমেছে ৬০০ কোটি ডলার। ডিসেম্বর প্রান্তিকেও এ সংকট বহাল থাকছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক।

প্রথম কোম্পানি হিসেবে ১ ট্রিলিয়ন ও ২ ট্রিলিয়ন ডলারের বাজার মূলধনের রেকর্ড করেছে অ্যাপল। যদিও ২০১৮ সালের দিকে উভয় কোম্পানিরই বাজার মূলধন ছিল ৮০ হাজার কোটি ডলারের কাছাকাছি।

কয়েক বছর ধরে বাজার মূলধনে একে অন্যকে ছাড়িয়ে যাচ্ছে অ্যাপল ও মাইক্রোসফট। গত জুনে ২ ট্রিলিয়ন ডলারের বাজার মূলধনের রেকর্ড গড়ে মাইক্রোসফট। অ্যাপল তার চেয়ে প্রায় ১০ মাস আগে ২০২০ সালের আগস্টে ২ ট্রিলিয়ন ডলার বাজার মূলধনের রেকর্ড ছুঁয়েছিল। আইপ্যাড, আইফোন ও ম্যাকের ডিফল্ট ব্রাউজার স্ট্যাটাস পেতে চলতি বছর অ্যাপলকে ১ হাজার ৫০০ কোটি ডলার প্রদান করতে পারে গুগল। এতে ফের ফুলেফেঁপে উঠতে পারে অ্যাপলের বাজার মূলধন।


এই ক্যাটাগরির আরো সংবাদ