শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

বিশ্বকাপ দল নিয়েই ঢাকায় আসছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক / ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে রীতিমতো উড়ছে পাকিস্তান ক্রিকেট দল। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে উড়িয়ে যাত্রা শুরুর পর আফগানিস্তান ও নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছে বাবর আজমের দল।

দলটির এমন ফর্মে ভক্ত-সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষক- সবারই প্রত্যাশা, দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবে পাকিস্তান। আর যদি সেটাই সত্যি হয়, তাহলে আগামী ১৪ নভেম্বর ফাইনালের মাত্র ৪দিন পরই বাবর-আফ্রিদিদের নামতে হবে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে। তাও আবার বাংলাদেশের বিপক্ষে!

হ্যা, টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরটি শুরুর আগেই আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে, আগামী ১৯ নভেম্বর থেকে তিন ম্যাচ টি-টোয়েন্টি ও দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান।

সেই সূচি অনুসারেই, যেহেতু এই বিশ্বকাপ ও বাংলাদেশ সিরিজের মাঝে সময় একেবারেই কম, তাই বিশ্বমঞ্চের পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়েই ঢাকায় পা রাখবে পাকিস্তান। আর টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার পর টেস্ট সিরিজের জন্য পাকিস্তান থেকে উড়ে আসবে আরও চার ক্রিকেটার।

দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সুতরাং চলতি বিশ্বকাপ শেষ করে দেশে ফেরার ফুসরৎ পাচ্ছেন না বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদিরা। বরং নতুন মিশনে চলে আসবেন বাংলাদেশে, টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র জানিয়েছে, ‘বাংলাদেশের মাটিতে হতে যাওয়া সিরিজের জন্য সরাসরি আরব আমিরাত থেকেই ঢাকায় যাবেন ক্রিকেটাররা। দুই সিরিজের মাঝে তেমন সময় পাওয়া যাবে না। তাই খেলোয়াড়দের জৈব সুরক্ষা বলয় ত্যাগ করার অনুমতি দেয়া যাবে না।’

যদিও বাংলাদেশ সফরের জন্য এখন পর্যন্ত কোনো স্কোয়াড ঘোষণা করেনি পাকিস্তান। তবে পিসিবি সূত্র নিশ্চিত করেছে যে, বিশ্বকাপ দল নিয়েই বাংলাদেশে আসছে তারা। টেস্ট সিরিজের জন্য ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, আব্দুল্লাহ শফিক ও সৌদ শাকিলরা পরে যোগ দেবেন দলের সঙ্গে।

একনজরে পাকিস্তান জাতীয় দলের বাংলাদেশ সফরের সূচি 

টি-টোয়েন্টি সিরিজ
১৯ নভেম্বর — ১ম টি-টোয়েন্টি — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।
২০ নভেম্বর — ২য় টি-টোয়েন্টি — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।
২২ নভেম্বর — ৩য় টি-টোয়েন্টি — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।

টেস্ট সিরিজ 
২৬-৩০ নভেম্বর — ১ম টেস্ট — জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
৪-৮ ডিসেম্বর — ২য় টেস্ট — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।


এই ক্যাটাগরির আরো সংবাদ