শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

লেবাননের রাষ্ট্রদূত বহিষ্কার করল কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক / ৪২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

সৌদি আরবের পর বাহরাইন এবং কুয়েতও লেবাননের রাষ্ট্রদূত বহিষ্কার করেছে। দুই দেশই সৌদি অভিযোগ পুনরাবৃত্তি করেছে।

কুয়েত সরকার বলেছে, সেদেশে নিযুক্ত লেবাননের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে কুয়েত ত্যাগ করতে হবে। খবর-পার্সটুডের।
ইয়েমেনে সৌদি আগ্রাসন সম্পর্কে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহির এক মন্তব্যের জের ধরে এর আগে রিয়াদে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে সৌদি সরকার। রিয়াদ বলছে, লেবাননের তথ্যমন্ত্রীর মন্তব্য ছিল অত্যন্ত ‘আক্রমণাত্মক’।

শুক্রবার এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, লেবাননের রাষ্ট্রদূতকে সৌদি আরব ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দেয়া হয়েছে এবং বৈরুতে নিযুক্ত রাষ্ট্রদূতকে পরামর্শ করার জন্য ডেকে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, লেবানন থেকে যেকোনো ধরনের পণ্য আমদানির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

লেবানন থেকে সৌদি আরবে যেসব মাদক চোরাচালান হয়ে আসছে তা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বৈরুত কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলেও সৌদি আরব অভিযোগ করেছে। পাশাপাশি লেবাননে সৌদি নাগরিকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রিয়াদ সরকার।

কাতারের আল-জাজিরা টেলিভিশন চ্যানেলের সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি বলেছেন, ইয়েমেনে সৌদি আরবের আগ্রাসন ব্যর্থ হয়েছে এবং এখন ইয়েমেন যুদ্ধ বন্ধ করার সময় হয়েছে।

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের পক্ষ নিয়ে তিনি আরো বলেছেন, বাইরের আগ্রাসনের বিরুদ্ধে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করছে আনসারুল্লাহ আন্দোলন।

লেবাননের তথ্যমন্ত্রী আরো বলেছেন, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের গ্রামাঞ্চল, বিয়ে বাড়ি এমনকি দাফন অনুষ্ঠানে বোমা হামলা চালাচ্ছে।

লেবাননের তথ্যমন্ত্রীর দায়িত্ব নেয়ার আগে গত ৫ আগস্ট কোরদাহি এই সাক্ষাৎকার দিয়েছেন এবং গত সোমবার তা সম্প্রচার করা হয়। ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ