শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

লিটনের আউটটা ছক্কা হলেই ঘুরে যেত ম্যাচের ফলাফল : রিয়াদ

স্পোর্টস ডেস্ক / ৪০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

শ্বাসরুদ্ধকর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে মাত্র ৩ রানে হেরে যায় বাংলাদশে। ১৪৩ রানের টার্গেটে ব্যাট করা টাইগারদের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ১৩ রান।

আন্দ্রে রাসেলের ওই ওভারে ৯ রানের বেশি করতে পারেননি মাহমুদউল্লাহ ও আফিফ হোসেন। শেষ বলে জয়ের জন্য বাংলাদেশকে করতে হতো ৪ রান। স্ট্রাইকে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ শেষ বলে কোনো রানই নিতে পারেননি। বাংলাদেশ হেরে যায় মাত্র ৩ রানে।
এই ৩ রানের পরাজয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগেই বিদায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। চূড়ান্ত পর্বে এনিয়ে তিন ম্যাচে বাংলাদেশ হেরে যায় শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও উইন্ডিজের বিপক্ষে।

শুক্রবার পরাজয়ের পর বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, আমি মনে করি লিটনের উইকেট খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমরা দুজনেই সেট ছিলাম। লিটন আউট হওয়াতে কাজটা কঠিন হয়ে যায়। আউটটি ছক্কা হলেই ঘুরে যেত ম্যাচের ফলাফল।

বোলারদের প্রশংসা করে রিয়াদ বলেন, বোলাররা বেশ ভালো বোলিং করেছে। কিন্তু আমরা কয়েকটি সুযোগ মিস করেছি যে কারণে ১০-১৫ রান বেশি খরচ হয়েছে। আমরা চেষ্টা করেছি, কিন্তু উইকেট এমন ছিল না যেখানে আপনি আঘাত করতে পারেন।

তিনি আরও বলেন, খেলায় প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। দলের পরাজয়ে ব্যাটসম্যান-বোলারদের দোষ দিতে পারি না, টি-টোয়েন্টি ক্রিকেটে কিছু ম্যাচ আপনি জিতেছেন, কিছু হারবেন। হ্যা ক্যাচ মিস একটি বড় সমস্যা, আমাদের আরও ভালো করতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ