শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

রাজ্যের মর্যাদা ফিরে পাচ্ছে কাশ্মীর!

দর্পণ ডেস্ক / ৪৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরে পাবে বলে আশ্বাস দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার কাশ্মীর সফরে গিয়ে এ প্রতিশ্রুতি দেন তিনি। তবে এখনই নয়, আগামী লোকসভা নির্বাচনের পর ফিরতে পারে এ মর্যাদা।

তিন দিনের সফরে শনিবার সকালে জম্মু-কাশ্মীর পৌঁছান অমিত শাহ। ২০১৯ সালের আগস্টে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর এই প্রথম জম্মু-কাশ্মীর সফরে অমিত শাহ। শ্রীনগর বিমানবন্দরে তাকে স্বাগত জানান উপ-রাজ্যপাল মনোজ সিনহা। শ্রীনগর পৌঁছে অমিত শাহ দেখা করতে যান জম্মু-কাশ্মীরের নিহত পুলিশ কর্মকর্তা পারভেজ আহমদের পরিবারের সঙ্গে।

কয়েক দিন আগে জঙ্গিদের হাতে নিহত হন এই পুলিশ কর্মকর্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পারভেজের স্ত্রীর সঙ্গে দেখা করে তাকে চাকরির প্রস্তাব দেন। এ সময় অমিত বলেন, এই পুলিশকর্মীর আত্ম-বলিদান মনে রাখবে গোটা দেশ। অক্টোবরের শুরু থেকে কাশ্মীর উপত্যকায় জঙ্গি হামলায় নিহত হয়েছেন ১১ জন সাধারণ নাগরিক। এ সময় হামলা চালানো হয়েছে পরিযায়ী শ্রমিক এবং কাশ্মীরি পন্ডিতদের ওপরও। এমন আবহে জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর যথেষ্ট ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছেন বিশ্লেষকরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ