শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

৪ উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তুলল উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক / ৩৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

২০১৬ সালের সেই ফাইনালের স্মৃতি নিয়েই মাঠে নেমেছিল দুই দল। সেবার হারলেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বিশ্ব চ্যাম্পিয়নদেরকে মাত্র ৫৫ রানেই অলআউট করে এখন প্রতিশোধের নেশায় মত্ত ইংল্যান্ড। তবে দ্রুত ৪টি উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তুলল উইন্ডিজ।

শনিবার (২৩ অক্টোবর) দুবাইয়ে অনুষ্ঠিত রাতের সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ক্যারিবীয়রা। দলটির ব্যাটাররা সবাই একে একে আসা-যাওয়ার মিছিলে অংশ নেয়ায় নির্ধারিত পুরো ওভার খেলতেও পারেনি উইন্ডিজ। ইংলিশ বোলিং তাণ্ডবে ১৪.২ ওভারেই গুটিয়ে গেছে মাত্র ৫৫ রান তুলতেই।

একেরপর এক সজেঘরে ফেরেন লেন্ডন সিমন্স, এভিন লুইস, শিমরন হেটমায়ার, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল ও কায়রন পোলার্ডের মতো বাঘা বাঘা ব্যাটাররা। এদের মধ্যে একমাত্র ব্যাটার হিসেবে ডাবল ফিগার স্পর্শ করার যোগ্যতা দেখান দ্য ইউনিভার্সাল বস খ্যার ক্রিস গেইল।

দলের পক্ষে সর্বোচ্চ ১৩ রান আসে এই ব্যাটিং দানবের ব্যাট থেকে। এছাড়া দুই অঙ্কই স্পর্শ করতে পারেনি আর কেউই। দ্বিতীয় সর্বোচ্চ ৯ রান করেন হেটমায়ার। যার ফলে এবারের বিশ্বকাপে লজ্জাজনক ওই স্কোর গড়ে ক্যারিবীয়রা।

উইন্ডিজকে ধসিয়ে দেয়া ইংলিশ বোলারদের মধ্যে ১৪টি বল হাত ঘুরিয়ে মাত্র দুটি রান দিয়ে ৪টি উইকেট নিয়ে সফল বোলার ছিলেন লেগ স্পিনার আদিল রশিদ। স্পিনে দুর্বল ক্যারিবীয়দের দুটি উইকেট শিকার করেন আরেক স্পিনার মঈন আলী।

স্পিনারদের এমন সাফল্যের দিনে কম যাননি ইংলিশ পেসাররাও। তিন পেসারের মধ্যে টিমাল মিলস ২টি এবং ক্রিস ওকস ও ক্রিস জর্দান একটি করে উইকেট ভাগাভাগি করেন।

এর আগে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ওয়েষ্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: 
এভিন লুইস, লেন্ডল সিমন্স, ক্রিস গেইল, নিকোলাস পুরান (কীপার), শিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেইন, রবি রামপল, ওবেড ম্যাককয়।

ইংল্যান্ড একাদশ:
জেসন রয়, জস বাটলার (কীপার), দাউদ মালান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টিমাল মিলস।


এই ক্যাটাগরির আরো সংবাদ