শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

ববি ক্যাম্পাসে ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো / ৪০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় সুষ্ঠু-সুন্দর পরিবেশে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় বেলা সাড়ে ১২টায়।

পরীক্ষা শুরুর আগে কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বরিশাল কেন্দ্রে ৪৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০০ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ছিলো ৮৫.১১ ভাগ।
প্রথমবারের মতো দেশের ৮ বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এর আগে গত পহেলা অক্টোবর ‘ক’ ইউনিট, ২ অক্টোবর ‘খ’ ইউনিট, ৯ অক্টোবর ‘চ’ ইউনিট এবং আজ ২২ অক্টোবর অনুষ্ঠিত হয় ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

একই ক্যাম্পাসে আগামীকাল শনিবার ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম।


এই ক্যাটাগরির আরো সংবাদ