শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

হোয়াটসঅ্যাপেও আসছে রিয়েক্ট ইমোজি

আইটি ডেস্ক / ৪৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

অনেকদিন ধরে শোনা যাচ্ছিল ফেসবুকের অন্যান্য প্ল্যাটফর্মের মতো হোয়াটসঅ্যাপেও আসছে মেসেজ রিয়েকশন সেটিংস। তবে কিছু কারণে বিলম্ব হয় এই ফিচারের রোল আউট প্রক্রিয়ার। গত মাস ধরে এই ফিচারের ওপর কাজ করছিল সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

তথ্য অনুযায়ী, একটি নতুন বিটা ভার্সন লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপে। খুব শিগগির এটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। এটির রোল আউট প্রক্রিয়া শুরু করা হবে।
এই নতুন মেসেজ রিয়েকশন ফিচারে দুটি কন্ট্রোল বাটন থাকবে। একটি টগল বাটন যার মাধ্যমে মেসেজ রিয়েকশনের যে নোটিফিকেশন আসবে সেগুলো চালু অথবা বন্ধ করা যাবে। আর দ্বিতীয় অপশনটির মাধ্যমে ব্যবহারকারী মেসেজ রিয়েকশনের সাউন্ড বেছে নিতে পারবেন।

ইতোমধ্যে নতুন এই ফিচার সম্পর্কে একটি স্ক্রিনশটও প্রকাশ করা হয়েছে। এই ফিচারটি গ্রুপ নোটিফিকেশনের সেটিং, মেসেজ নোটিফিকেশনের সেটিংসের পাশাপাশি উক্ত অ্যাপের নোটিফিকেশন সেটিংসেও প্রদর্শিত হবে। এই ফিচার অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ভার্সনেই পাওয়া যাবে।

মেসেজ রিয়েকশন ফিচারটি এই মুহূর্তে ডেভেলপমেন্ট প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ফলে এই বছর কিংবা নতুন বছরের শুরুতেই ব্যবহারকারীদের অ্যাকাউন্টে এটি যোগ করা হতে পারে।

প্রসঙ্গত, এ মুহূর্তে একাধিক ফিচার রোল আউট শুরু করেছে হোয়াটসঅ্যাপ। যার মধ্যে মাল্টি ডিভাইজ সাপোর্ট এবং অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপ্টেড চ্যাট ব্যাকআপ অন্যতম।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস


এই ক্যাটাগরির আরো সংবাদ