শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

লজ্জার হার! ম্যাচের টার্নিং পয়েন্ট জানালেন মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক / ৩৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
ফাইল ফটো

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ মিশনে হোঁচট খেল টাইগাররা। এ নিয়ে স্কটিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে দু’বারের দেখায় প্রতিবারই হার দেখল বাংলাদেশ।

এদিন যখন ৪২ বলে বাংলাদেশের প্রয়োজন ৬৭ রান, ক্রিজে তখন সেট ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও নতুন ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু মুশফিক যা করলেন তা মেনে নেওয়াটা কঠিন! স্কুপ করতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন সাজঘরে।

রবিবার রাতে ম্যাচ শেষে মুশফিকের এই আউটকেই ম্যাচের টার্নিং পয়েন্ট বললেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, ‘আমার মনে হয় মুশফিকের উইকেটটা ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। মুশি আজকে ভালোই খেলছিল। একজন সেট ব্যাটসম্যানের উইকেটে থাকাটা খুবই জরুরি। ব্যাটিংটা আমাদের খুবই হতাশাজনক হয়েছে। এটা আসলেই চিন্তার বিষয়।’মুশফিক আউট হয়েছেন ৩৬ বলে ৩৮ রান করে। এ ছাড়া সাকিবও সেট হয়ে আউট হন (২৮ বলে ২০)। দুই ওপেনার ৫ রান করে আউট হওয়ার পর সাকিব-মুশফিকের ব্যাটেই লড়ছিল বাংলাদেশ। এরপর মাহমুদুল্লাহ-আফিফও সেট হয়ে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট দিয়ে এসেছেন। সবকিছু মিলিয়ে ব্যাটিং ইউনিট নিয়ে হতাশ মাহমুদুল্লাহ।

‘খুবই হতাশাজনক। আমি মনে করি ফ্ল্যাট উইকেটে ১৪০ চেজেবল স্কোর। আমাদের ব্যাটিং ইউনিটে বেশ ক্লিছু সমস্যা ছিল, যেটি আমি আগেই বলেছি। আমরা সেই ভুলগুলো শুধরে সামনের ম্যাচে কাজে লাগাবো। মাঠ এবং উইকেট দুর্দান্ত ছিল। দর্শকের বেশ ভালো সাপোর্ট আমরা পেয়েছিলাম। কিন্তু এটা খুবই হতাশাজনক।’


এই ক্যাটাগরির আরো সংবাদ