শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

বোলিংয়ে ভালো শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক / ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। টস জিতে আগে বোলিংয়ে নেমে ভালো শুরু করে মাহমুদউল্লাহর দল। বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মোহাম্মদ সাইফউদ্দিন।

স্কটল্যান্ডের ওপেনার কাইল কোয়েটজারকে বোল্ড করে প্রথম উইকেট পেলেন সাইফউদ্দিন। সাত বল মোকাবিলা করে রানের খাতাও খুলতে পারেননি স্কটিশ ওপেনার। দলীয় ৫ রানে প্রথম উইকেট হারায় স্কটল্যান্ড।

এদিকে ওমান ও পাপুয়া নিউগিনির ম্যাচ দিয়ে আজ রোববার মাঠে গড়িয়েছে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচ জয়ে রাঙিয়েছে স্বাগতিক ওমান। পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করে স্বাগতিকরা। বড় জয়ে বাংলাদেশকেও বার্তা দিয়ে রাখল ওমান। পরের ম্যাচে মাহমুদউল্লাহদের মুখোমুখি হবে স্বাগতিকরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে এবার ১৬টি দল অংশ নিয়েছে। বাছাই পর্বের দুটি গ্রুপে রয়েছে আটটি দল। সুপার টুয়েলভে দুই গ্রুপে আছে আটটি দল।

বাছাই পর্বে ‘এ’ গ্রুপে খেলবে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নামিবিয়া ও নেদারল্যান্ডস। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ওমান, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ড।

সুপার টুয়েলভে গ্রুপ-১-এ আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ-২-এ আছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান।

বাছাই পর্বের দুই গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি করে দল সুপার টুয়েলভে খেলার টিকেট পাবে। যেখানে আছে আটটি দল। মোট ১২ দল নিয়ে হবে সুপার টুয়েলভ। সুপার-১২-এ খেলতে হলে বাছাই পর্ব পেরোতে হবে বাংলাদেশকে।


এই ক্যাটাগরির আরো সংবাদ