শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন ফুমিও কিশিদা

আন্তর্জাতিক ডেস্ক / ৪০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নীতি গবেষণা পরিষদের সাবেক প্রধান ফুমিও কিশিদা দলটির নতুন নেতা নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি।

বুধবার এক নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে এলডিপির নেতা হিসেবে জয় পান কিশিদা।

এলডিপির সভাপতি নির্বাচনে দলের ৩৮২ জন পার্লামেন্ট সদস্যের বাইরে সাধারণ সদস্যরা সম্মিলিতভাবে আরও ৩৮২টি ভোট দেওয়ার সুযোগ পান।মোট ৭৬৪টি ভোটের মধ্যে জয়ের জন্য এককভাবে কোনো প্রার্থীকে ৫০ শতাংশের ভোট পেতে হয়। এমনটি না হলে প্রথম দফায় এগিয়ে থাকা শীর্ষ দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয়।

তবে দ্বিতীয় দফার নির্বাচনে সাধারণ সদস্যদের ভোটের সংখ্যা হ্রাস পেয়ে ৪৭টি জেলা শাখার প্রতিটির জন্য মাত্র একটি করে ভোট নির্ধারিত থাকে। ফলে দ্বিতীয় দফায় পার্লামেন্ট সদস্যদের ভোটের মূল্য অনেক বেশি।


এই ক্যাটাগরির আরো সংবাদ