শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

মেসির দুর্দান্ত গোলে ম্যানসিটিকে হারাল পিএসজি

স্পোর্টস ডেস্ক / ৩৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

অবশেষে পিএসজির জার্সিতে প্রথম গোলের দেখা পেলেন লিওনেল মেসি। বিগ ম্যাচে দারুণ এক জয় তুলে নিলো ফ্রেঞ্চ জায়ান্টরা। উয়েফা চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটিকে ২-০ ব্যবধানে হারিয়েছে তারা।

ম্যাচ শেষে মেসি নেইমারদের ড্রেসিংরুমে হাজির ক্লাব সভাপতি খেলাইফি। ফুটবলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তার হাসিমুখে বিগম্যাচে জয়ের তৃপ্তি।

lionel messi psg barcelona, rtv onlineপিএসজির ঘরেরর মাঠ পাক দি প্রিন্সেসে শুরু থেকে আক্রমণাত্মক ভূমিকায় ম্যান সিটি। শুরুর কয়েক মিনিটের আক্রমণ সামলে পাল্টা আক্রমণে ওঠে পিএসজি। ৮ মিনিটে ইদ্রিস গুঁয়ের গোলে লিড পায় মাউরিসিও পচেত্তিনোর দল। এগিয়ে গিয়ে আরও বেশ কয়েকবার আক্রমণে ওঠার চেষ্টা পিএসজির। পাল্টা আক্রমণে গোল পরিশোধে মরিয়া সিটি। তবে ডি ব্রুইন, গ্রিলিশ, স্টারলিংদের আক্রমণগুলো খেই হারায় পিএসজির জমাটবাধা রক্ষণে।

২৬ মিনিটে ভাগ্য সহায় হয়নি সিটিজেনদের। কেভিন ডে ব্রুইনের ক্রসে মাথা ছোঁয়ান রাহিম স্টার্লিং। ক্রসবারে লেগে ফিরে আসা বলে বের্নার্দো সিলভার শটও লাগে ক্রসবারে।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণাত্বক সিটি। প্রতিপক্ষের আক্রমণ সামলে ৭৪ মিনিটে আক্রমণে ওঠে পিএসজি। সিটির স্প্যানিশ ডিফেন্ডার এইমেরিক লাপোর্তেকে কাটিয়ে এমবাপেকে বল বাড়ান লিওনেল মেসি। প্রথম ছোয়ায় ফ্রেঞ্চ তারকা বল ফেরত দেন মেসিকে। বক্সের ঠিক সীমানা থেকে জাড়ালো শটে গোল করেন ছয়বারের ব্যালন ডি অ’র জয়ী আর্জেন্টাইন জাদুকর।

পিএসজির জার্সিতে এটি মেসির প্রথম গোল। আর চ্যাম্পিয়নস লিগে ১২১তম। বাকি সময় আর গোল না হওয়ায় ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে পিএসজি।


এই ক্যাটাগরির আরো সংবাদ