শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

অপুর সঙ্গে অভিনয়ে আপত্তি নেই বুবলীর

বিনোদন ডেস্ক / ৩৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

ঢালিউড সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। তিনি জানিয়েছেন, গল্পের প্রয়োজনে অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করতে তার কোন আপত্তি নেই। যখন আমরা শিল্পীরা একসঙ্গে কাজ করি তখন আমাদের মধ্যে এমন কোনও বিষয় থাকে না। বাইরে থেকে সিনেমাপ্রেমীরা অনেক কিছু চিন্তা করেন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) এফডিসিতে সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ নামের একটি ছবির শুটিং সেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বুবলী।

বুবলী বলেন, অপু বিশ্বাসের সঙ্গে আমাদের কিন্তু দেখাও হয় না। তাহলে তার সঙ্গে আমার কেনো রেষারেশি বা ছবিতে একসাথে কাজ করতে আপত্তি থাকবে। কিন্তু মানুষ মনে মনে অনেক কিছুই ভেবে বসে থাকে। ভালো গল্পের সিনেমা হলে সবার সঙ্গেই আমি কাজ করতে আগ্রহী।

চিত্রনায়ক শাকিব খানের হাত ধরেই রূপালি পর্দায় যাত্রা শুরু সংবাদ পাঠিকা শবনম বুবলীর। ২০১৬ সালে শামীম আহমেদ রনির ‘বসগিরি’ সিনেমা দিয়ে অভিষেক ঘটে তার। ‘বসগিরি’র পর শাকিব -বুবলী কাজ করেন ‘শুটার’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোলা নোয়াখাইল্যা মাইয়া’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’ ছবিতে। এসব ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

শাকিবের বাইরে অভিনয় করেছেন নিরবের সঙ্গে ‘ক্যাসিনো’, নিরব-রোশানের সঙ্গে ‘চোখ’, একে আজাদ আদর ও আসিফ আহসান খান নামের দুই তরুণের সঙ্গে ‘তালাশ’।

আগামী ১ অক্টোবর মুক্তি পাচ্ছে বুবলী অভিনীত ‘চোখ’ সিনেমাটি। যেখানে শাকিব ছাড়া অন্য অভিনেতার সঙ্গে দেখা যাবে বুবলীকে।


এই ক্যাটাগরির আরো সংবাদ