শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

সিরিজ থেকেই ছিটকে গেলেন জাদেজা

স্পোর্টস ডেস্ক / ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাথায় চোট পাওয়ায় ফিল্ডিং করতে নামেননি জাদেজা। তার বিপরীতে কনকাশন সাব হিসেবে মাঠে নামেন যুজবেন্দ্র চাহাল। এবার পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন এই বাঁহাতি অলরাউন্ডার।

শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

বিসিবি বিবৃতিতে জানায়, ‘ম্যাচ চলাকালীন সাজঘরেই জাদেজার মেডিকেল পরীক্ষা হয়েছে। বিসিসিআইয়ের চিকিৎসকরা এই পরীক্ষা করেন। তাতে দেখা যায় কনকাশন রয়েছে। জাদেজাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দরকার হলে আবার স্ক্যান করা হবে। বাকি সিরিজে জাদেজা আর খেলতে পারবে না।’

এদিকে সতীর্থ সঞ্জু  স্যামসন জানিয়েছিলেন ম্যাচ শেষ হওয়ার পরও জাদেজা আচ্ছন্ন ছিলেন। তিনি বলেন, ‘ও ড্রেসিং রুমে ফেরার পর আমাদের ফিজিও নীতিন প্যাটেল ওকে জিজ্ঞেস করে, ওর কোনও সমস্যা হচ্ছে কিনা। ও জানায় একটু আচ্ছন্ন লাগছে। এরপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

জাদেজা দুর্দান্ত খেলছেন এই সফরে। শেষ ওয়ানডেতে তার ৫০ বলে ৬৬ রানের ইনিংসটি বেশ কার্যকর ছিল। এ ছাড়া প্রথম টি-টোয়েন্টিতে ২৩ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। দুটিতেই জেতে ভারত। তার ছিটকে যাওয়া ভোগাবে ভারতকে। স্টার্কের বল তার হেলমেটে লাগলে তিনি কনাকশনে যান।


এই ক্যাটাগরির আরো সংবাদ