শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

নিউজিল্যান্ড যা করেছে ঠিক করেনি: আফ্রিদি

স্পোর্টস ডেস্ক / ৩৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়েও সফর বাতিল করে দেশে ফিরে যায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। চলতি মাসে বাংলাদেশ সফর শেষ করে ৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যায় কিউইরা।

তবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের আগে টস করতেই মাঠে যায়নি নিউজিল্যান্ড দল। এরপর তারা সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিরাপত্তা শঙ্কায় সফর বাতিল করে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে নিউজিল্যান্ড দল।

কিউইরা পাকিস্তান সফর বাতিল করার দুই দিনের মাথায় অক্টোবরের পাকিস্তান সফর বাতিল করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। একই বার্তা দিয়ে রেখেছে অস্ট্রেলিয়া। কিউইরা সফর বাতিলের পর বেশ বিপাকে পড়েছে পাকিস্তান ক্রিকেট। দেশটির নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট।

নিউজিল্যান্ড ক্রিকেটের এমন আচরণ মানতে পারছেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সম্প্রতি ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই বললেন শহীদ আফ্রিদি।

“আমি মনে করি এসব ছোটোখাটো বিষয় মাথায় নিয়ে সফর বাতিল করা মানে ষড়যন্ত্রকারীদের সুযোগ দিয়ে দেয়া। এগুলো ক্ষমার অযোগ্য।”

আফ্রিদি আরও বলেন, “আমরা যদি ক্রিকেটের বৃহৎ স্বার্থের কথা ভাবি, তাহলে একটা সময় অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমাদেরও সামনে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে। গতবছর করোনা পরিস্থিতিতে ইংল্যান্ডে ট্রেনের মধ্যে জঙ্গি হামলা হলেও ক্রিকেট কিন্তু চালু ছিল।”


এই ক্যাটাগরির আরো সংবাদ