শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেন কোহলি

স্পোর্টস ডেস্ক / ৩৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

সীমিত ওভারের ম্যাচের নেতৃত্ব থেকে সরে যাচ্ছেন বিরাট কোহলি? সোমবার এমনই এক চাঞ্চল্যকর খবর জল্পনার আকাশে ভেসে ওঠে। এ বার সেই জল্পনাই সত্যি হল৷ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) নিজের টুইটার অ্যাকাউন্টে এ ঘোষণা দিয়েছেন তিনি।

বিরাট ভারতের টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেও আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দিবেন।

আজ নিজের টুইটার অ্যাকাউন্টে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে বিরাট কোহলি বলেন, ভারতের হয়ে খেলার সুযোগ পাওয়া এবং আমার সাধ্যমতো দেশকে নেতৃত্ব দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। দলের সতীর্থ, সাপোর্ট স্টাফ, নির্বাচকমণ্ডলী, কোচ এবং প্রতিটি ভারতীয় যারা আমাদের জয়ের জন্য প্রার্থনা করেন তাদের সমর্থন ছাড়া ভারত অধিনায়ক হিসেবে আমার সফর সম্ভব ছিল না, তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই।

তিনি আরও বলেন, গত ৮-৯ বছর ধরে যে প্রভূত ওয়ার্কলোড নিয়ে তিন ফরম্যাটেই খেলছি এবং গত ৫-৬ বছর ধরে দেশকে নেতৃত্ব দিচ্ছি তাতে ওয়ার্কলোডের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার প্রয়োজনীয়তা রয়েছে। এখন আমার মনে হচ্ছে, এই মুহূর্তে আমি টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে দেশকে নেতৃত্ব দিতে পুরোপুরিভাবে তৈরি। টি ২০ অধিনায়ক হিসেবে দলকে যেভাবে নিজের সবটা উজাড় করে দিয়েছি, বিশ্বকাপের পরও টি ২০ আন্তর্জাতিকে শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলা চালিয়ে যেতে চাই। টি ২০ বিশ্বকাপের অধিনায়কত্ব ছাড়ার কথা বিসিসিআইয়ের শীর্ষকর্তাদের পাশাপাশি নির্বাচকদেরও জানিয়েছেন তিনি।

রবি শাস্ত্রীও টি ২০ বিশ্বকাপের পর ভারতের কোচ থাকছেন না। ফলে নতুন কোচও আসতে চলেছে। আগামী বছর যে টি ২০ বিশ্বকাপ হবে তাতে বর্তমান দলের সহ-অধিনায়ক, যিনি স্বপ্নের ফর্মে রয়েছেন এবং অধিনায়কত্ব যার ব্যাটিংকে আরও সমৃদ্ধ করেছে সেই রোহিত শর্মাই ভারতের টি ২০ অধিনায়ক হিসেবে দেশকে নেতৃত্ব দেবেন বলে মনে করা হচ্ছে। আইপিএলও সবচেয়ে বেশি ৫ বার রোহিত শর্মার নেতৃত্বে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স।


এই ক্যাটাগরির আরো সংবাদ