শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

ক্রিকেটকে বিদায় জানালেন মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক / ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

ক্রিকেটের সব ফরম্যাট থেকে বিদায় জানালেন লাসিথ মালিঙ্গা। এতে কালো-সোনালি ঝাঁকড়া চুলে একটু অস্বাভাবিক বোলিং অ্যাকশনে বিষাক্ত ইয়র্কারগুলি আর দেখা যাবে না।

মঙ্গলবার এক টুইট বার্তায় অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন লঙ্কান এই তারকা পেসার। মালিঙ্গার নেতৃত্বে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে শ্রীলঙ্কা।

টুইটারে তিনি লেখেন, ‘টি-টোয়েন্টির জুতা জোড়া তুলে রাখছি। সব ধরনের ক্রিকেট থেকে সরে যাচ্ছি। আমার এই যাত্রাপথে যাদের পাশে পেয়েছি, সবাইকে ধন্যবাদ। তরুণ প্রজন্মকে আমার অভিজ্ঞতা দিয়ে সাহায্য করার জন্য মুখিয়ে আছি।’

এর আগে ২০১১ সালের ২২ এপ্রিলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মালিঙ্গা। ২০১৯ সালের ২৬ জুলাই ওয়ানডে থেকে অবসর নেন এই তারকা। এর আগে আইপিএল থেকেও অবসর নিয়েছিলেন মালিঙ্গা।

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে রেকর্ড সর্বোচ্চ ১০৭ উইকেট শিকার করেন মালিঙ্গা। ১০৬ উইকেট শিকার করে দ্বিতীয় পজিশনে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কার হয়ে ৩০ টেস্টে শিকার করেন ১০১ উইকেট। ২২৬টি ওয়ানডেতে অংশ নিয়ে শিকার করেন ৩৩৮ উইকেট। আর ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে রেকর্ড সর্বোচ্চ ১০৭ উইকেট শিকার করে শীর্ষে রয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ