শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

আইপিএল খেলতে সাকিব গেলেও পারেননি মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক / ৩৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

পুনরায় শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের বাকি ম্যাচগুলো। ভারতে করোনা মহামারির অস্বাভাবিক অবস্থার কারনে মাঝপথেই থেমে যায় আসরটি।

স্থগিত হওয়া আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। সে অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ১৫ অক্টোবর। এবারের আসরে বাংলাদেশ থেকে খেলছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে সাকিব রোববার রাত ৩টায় ফ্লাইট ধরেন দুবাইয়ের উদ্দেশে। তবে মোস্তাফিজ যেতে পারেননি সাকিবের সঙ্গে। রাজস্থান রয়্যালসের হয়ে খেলা মোস্তাফিজ এখনও ভিসা হাতে পাননি। এদিকে সাকিবকে ছয়দিন থাকতে হবে কোয়ারেন্টিনে।

সাকিবের কোয়ারেন্টিন শেষ হবার পরদিন অর্থাৎ আগামী ২০ সেপ্টেম্বর আবুধাবিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। পরের দিন ২১ সেপ্টেম্বর রয়েছে মোস্তাফিজের রাজস্থান রয়্যালস নামবে পাঞ্জাব কিংসের বিপক্ষে।

স্থগিত হবার আগে তিন ম্যাচে সুযোগ পেয়ে সাকিব করেন ৩৮ রান, নেন কেবল ২ উইকেট। এরপর আর একাদশে জায়গা হয়নি। তবে দুর্দান্ত পারফর্ম করেছেন মোস্তাফিজ। দলের হয়ে প্রত্যেকটি ম্যাচেই খেলেছেন। সাত ম্যাচে ওভার প্রতি ৮.২৯ গড়ে রান দিয়ে নেন ৮টি উইকেট।


এই ক্যাটাগরির আরো সংবাদ