শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

জোড়া গোলে ‘অভিষেক’ রাঙালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

একযুগ পর ম্যানচেস্টার ইউনাইটেড জার্সিতে ফেরার ম্যাচ জোড়া গোলে রাঙিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইংলিশ প্রিমিয়ার লিগে তার দ্বিতীয় ‘অভিষেকে’র দিনে নিউক্যাসল ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে রেড ডেভিলরা।

ওল্ড ট্রাফোর্ডে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোনালদোর জোড়ার সঙ্গে স্বাগতিকদের বাকি গোল দুটি ব্রুনো ফের্নান্দেজ ও হেসে লিনগার্ডের।

ঘরের মাঠে শনিবার ম্যাচের দশম মিনিটে ঝলক দেখাতে দেখাতে ফসকে যায় সুযোগ। পরে আরও দুবার প্রতিপক্ষ রক্ষণে হামলে পড়ে রোনালদো ঝলকের পূর্ণতা টানেন প্রথমার্ধের যোগ করা সময়ে।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লাল জার্সিতে ফেরা উদযাপন করেন নিউক্যাসলের জাল কাঁপিয়ে। গ্রিনউডের শটে দেয়াল হলেও বলের নিয়ন্ত্রণ রাখতে পারেননি অতিথি গোলরক্ষক, ওঁত পেতে থাকা সিআর সেভেন জাল খুঁজে নেন সহজেই।

মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৫৬ মিনিটে এক গোল ফিরিয়ে দিয়ে রোমাঞ্চের আভাস দেয় নিউক্যাসল। অ্যালেন সেইন্ট-ম্যাক্সিমিনের বাড়ানো বলে সেসময় গোল করেন জাভিয়ের ম্যানকুইল্লো।

সেই শেষ। পরে আর নিউক্যাসলকে দাঁড়াতেই দেয়নি ম্যানইউ। ৬২ মিনিটে রোনালদো ফের লিড এনে দেন। মহাতারকার দ্বিতীয় গোলে বলের যোগানদাতা ছিলেন লুক শ ।

ম্যাচের ৮০ মিনিটে আরেকদফা ব্যবধান বাড়ান ব্রুনো ফের্নান্দেজ। এই গোলে বল বাড়িয়েছিলেন পল পগবা। ফরাসি তারকা পগবার বানিয়ে দেয়া বলেই লিনগার্ড নির্ধারিত সময়ের যোগ করা দ্বিতীয় মিনিটে ৪-১ করলে বড় জয় নিশ্চিত হয় ম্যানইউর।

জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্টে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে বসে থাকল ম্যানইউ। সমান ম্যাচে ৯ পয়েন্টে দুইয়ে ম্যানসিটি। ৯ পয়েন্ট করে নিয়ে তিনে হোভ এন্ড অ্যালবিওন ও চারে টটেনহ্যাম।


এই ক্যাটাগরির আরো সংবাদ