শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

সাকিবের রহস্যময় পোস্টে ফেসবুক তোলপাড়

স্পোর্টস ডেস্ক / ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে চেনা ফর্মে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে কিছুটা কারিশমা দেখাতে পারলেও ব্যাট হাতে একেবারেই অনুজ্জ্বল তিনি।

কিউইদের বিপক্ষে ৪র্থ ওয়ানডেতেও পারফর্ম ভালো হয়নি সাকিবের। পর পর দুই ম্যাচে উইকেটশূন্য তিনি।

এরইমধ্যে জানা গেল, পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে খেলবেন না সাকিব। ৪র্থ ম্যাচে হাতের আঙুলের পুরোনো ব্যাথায় ফের চোট পেয়েছেন তিনি। সেই চোটের কারণে এই ম্যাচটিতে খেলবেন না সাকিব-এমনটাই জানিয়েছে বিসিবি সূত্র।

এমন খবরে যখন দুশ্চিন্তায় পড়েছে সাকিবভক্তরা, তখন নিজের ফেসবুক পেজে রহস্যময় এক পোস্ট দিলেন সাকিব। যা নিয়ে রীতিমতো তোলপাড় চলছে ক্রিকেটপ্রেমীদের মাঝে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেছেন সাকিব। যেখানে দেখা গেছে, সাদা কেটস জুতা পরা দুই পায়ের ছবি। আলপনা খচিত সাদা রঙের টাইলসের ওপর দাঁড়িয়ে কেউ।

মানুষটি যে সাকিব নিজেই তা পোস্টের ক্যাপশনে স্পষ্ট করেছেন সাকিব। লিখেছেন, বুঝতে পারছি না, আমার জুতা বেশি সুন্দর নাকি ফ্লোর? আপনাদের কি মনে হয়?

ছবির তলায় জবাব পোস্ট করছেন সাকিবের ভক্ত-অনুরাগীরা। কেউ বলছেন ফ্লোর, কেউ বলছেন জুতা। অনেকে দুটোই একই রঙের জানিয়ে বলেছেন, দুটোই সুন্দর।

তবে অনেকে উল্টো সাকিবকে প্রশ্ন ছুড়েছেন- জুতা বা টাইলসের বিজ্ঞাপন দিচ্ছেন নাকি?

রিজভি রাজ নামে একজন লিখেছেন, জুতাগুলো সুন্দর কিন্তু জুতার রঙ আর টাইলসের রঙ একই লাগছে। কোনটাই সুন্দর লাগছে না বস!

আপেল মাহমুদ লিখেছেন, সাকিব ভাই যেহেতু জুতা পড়েছেন তাই জুতাই বেশি সুন্দর ✌️

শাখাওয়াত মিশু লিখেছেন, দুটোই ভালো লাগছে। তবে এ দুটো তুলনার রহস্য কি? সেটা জানা দরকার।

মজার ছলে মারুফ ইসলাম ইফতি নামে একজন লিখেছেন, গত সপ্তাহে মসজিদ থেকে আমার এইরকম এক জোড়া জুতা চুরি হয়ে গিয়েছিল সাকিব ভাই…. ? নিজেরগুলো সাবধানে রাখবেন।

ফারজানা লিখেছেন, বিজ্ঞাপনটা জুতার নাকি টাইলসের- কিছুদিন পর জানা যাবে ?

এভাবে পোস্টের ৩ ঘণ্টার মধ্যেই জমা পড়েছে  ১৭ হাজার কমেন্ট। এক লাখ ২২ হাজার রিয়েক্ট জমা পড়েছে ইতোমধ্যে।


এই ক্যাটাগরির আরো সংবাদ